শেয়ারFacebookWhatsApp

সংজ্ঞার সীমাবদ্ধতা বলতে কী বোঝ?

উত্তর: যেসব ক্ষেত্রে পদের সংজ্ঞা দেয়া সম্ভব নয়, তা-ই হচ্ছে সংজ্ঞার সীমাবদ্ধতা। যৌক্তিক সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। যেসব ক্ষেত্রে এ দুটি বিষয় উল্লেখ করা যায় না সেসব ক্ষেত্রে সংজ্ঞার সীমাবদ্ধতা নিহিত থাকে। যেমন- পরতম জাতি, বিশিষ্ট বস্তু বা ব্যক্তি, মৌলিক ও অনন্য বিষয় এবং বিশিষ্ট গুণবাচক পদ, স্বকীয় নাম ও পরম নিয়মের সংজ্ঞা দেওয়া যায় না। তাই এসব ক্ষেত্রে সংজ্ঞার সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

সংজ্ঞার সীমাবদ্ধতা বলতে কী বোঝ?

উদ্দীপক

দৃষ্টান্ত-১: চিকিৎসক হয় বুদ্ধিমান জীব।দৃষ্টান্ত-২: মানুষ হয় বুদ্ধিমান জীব।দৃষ্টান্ত-৩ : মানুষ হয় বিবেকবান ও সৃষ্টিশীল।

Sylhet · 2023

উত্তর

যৌক্তিক সংজ্ঞার অংশ দুইটি; যথা- সংজ্ঞেয় পদ ও সংজ্ঞার্থ পদ।

উত্তর

যেসব ক্ষেত্রে পদের সংজ্ঞা দেয়া সম্ভব নয়, তা-ই হচ্ছে সংজ্ঞার সীমাবদ্ধতা। যৌক্তিক সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। যেসব ক্ষেত্রে এ দুটি বিষয় উল্লেখ করা যায় না সেসব ক্ষেত্রে সংজ্ঞার সীমাবদ্ধতা নিহিত থাকে। যেমন- পরতম জাতি, বিশিষ্ট বস্তু বা ব্যক্তি, মৌলিক ও অনন্য বিষয় এবং বিশিষ্ট গুণবাচক পদ, স্বকীয় নাম ও পরম নিয়মের সংজ্ঞা দেওয়া যায় না। তাই এসব ক্ষেত্রে সংজ্ঞার সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়।

উত্তর

জাউদ্দীপকের 'দৃষ্টান্ত-১' এর সংজ্ঞাটিতে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। সংজ্ঞায় একটি পদের জাত্যর্থ উপস্থাপন করা হয়। কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ ও বোধগম্যভাবে উত্থাপন করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম. রয়েছে যেগুলো কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুযায়ী সংজ্ঞায় একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, পূর্ণ জাত্যর্থের কম বা বেশি উল্লেখ করা যাবে না। যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় পূর্ণ জাত্যর্থের কম উল্লেখ করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে অতিব্যপক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের 'দৃষ্টান্ত-১'-এ 'চিকিৎসক' পদের সংজ্ঞায়- 'চিকিৎসক হয় বুদ্ধিমান জীব'- এমন সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে চিকিৎসক পদের সংজ্ঞায় জাত্যর্থের চেয়ে কম জাত্যর্থ উল্লেখ করা হয়েছে বিধায় অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।

উত্তর

পাঠ্যবইয়ের আলোকে 'দৃষ্টান্ত-২'-এর মাধ্যমে সংজ্ঞা এবং 'দৃষ্টান্ত- ৩'-এর মাধ্যমে বর্ণনা নির্দেশিত হয়েছে। আর এই দুটি বিষয়ের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করাকে সংজ্ঞা বলে। 'দৃষ্টান্ত-২'-এ 'মানুষ' পদ সম্পর্কে 'মানুষ হয় বুদ্ধিমান জীব'- এমন বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এখানে 'মানুষ' পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে। তাই 'দৃষ্টান্ত-২' এর মাধ্যমে যৌক্তিক সংজ্ঞা নির্দেশিত হয়েছে। যৌক্তিক সংজ্ঞা নির্দিষ্ট নিয়ম নির্ভর এবং সুনির্দিষ্ট। সংজ্ঞায় একটি পদের প্রকৃত অর্থ প্রকাশিত হয়। এর ফলে আমরা পদটির প্রকৃত রূপ জানতে পারি। সংজ্ঞার ক্ষেত্রে সংজ্ঞেয় পদ ও সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ পরস্পর সমান হয়। সংজ্ঞা একটি বৈজ্ঞানিক বিষয়। তবে সকল পদের সংজ্ঞা দেওয়া যায় না। কেননা সকল ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার নিয়ম প্রয়োগ করা যায়না। তাই বর্ণনার চেয়ে সংজ্ঞার পরিধি সীমিত। অপরপক্ষে, কোনো একটি পদের আংশিক জাত্যর্থ বা বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করে প্রকাশ করাকে বর্ণনা বলে। উদ্দীপকের 'দৃষ্টান্ত-৩'-এ 'মানুষ' পদ সম্পর্কে 'মানুষ হয় বিবেকবান ও সৃষ্টিশীল' এমন বক্তব্য প্রদান করা হয়েছে। এখানে মানুষ পদের পূর্ণ জাত্যর্থের পরিবর্তে বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করে উপস্থাপন করা হয়েছে বিধায় বর্ণনা প্রকাশিত হয়েছে। বর্ণনার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। তাই বর্ণনায় সদর্থক বা নঞর্থক যে কোনো ভাষা ব্যবহার করা যায়। কোনো একটি পদের বিভিন্ন রকম বর্ণনা হতে পারে। বর্ণনা তাই বৈজ্ঞানিক মূল্যে মূল্যবান নয়। সকল পদের সংজ্ঞা দেওয়া যায় না কিন্তু বর্ণনা দেওয়া যায়। এদিক থেকে বর্ণনার পরিধি সংজ্ঞার চেয়ে ব্যাপক। পরিশেষে বলা যায়, যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা দুটি ভিন্ন বিষয়। যার দৃষ্টান্ত উদ্দীপকের দৃষ্টান্ত ২ ও ৩ এ পরিলক্ষিত হয়। এ কারণে উদ্দীপকের এ - দু'টি দৃষ্টান্ত একটি থেকে অন্যটি আলাদা।
HSCLogic 2nd PaperSylhet 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।