দৃশ্যকল্প-২ এ বর্ণনার বিষয়টি প্রকাশ পেয়েছে। নিচে বর্ণনার সাথে যৌক্তিক সংজ্ঞার পার্থক্য বিশ্লেষণ করা হলো-যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। যেমন— 'মানুষ' পদের সংজ্ঞায়নে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি উভয়ই উল্লেখ করলে তা যৌক্তিক সংজ্ঞা হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে, বর্ণনার ক্ষেত্রে পদের পূর্ণ জাত্যর্থ বা অপরিহার্য অর্থ উল্লেখ করা হয় না, বরং নিছক বিবৃতি দেওয়া হয়। যেমন— দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে, 'গোলাপ ফুলের গাছ বহু বর্ষজীবী, এর ডালপালাগুলো তীক্ষ্ম কাঁটাযুক্ত। এর ফুলগুলো দেখতে সুন্দর ও সুগন্ধযুক্ত। আমাদের দেশে লাল, সাদা ও হলুদ রংয়ের গোলাপ পাওয়া যায়।' এসব তথ্যমূলক বিবৃতির মাধ্যমে মূলত 'গোলাপ ফুল' সম্পর্কিত বর্ণনার বিষয়টি প্রকাশ পেয়েছে। যৌক্তিক সংজ্ঞা হলো একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। কিন্তু, বর্ণনার ক্ষেত্রে জাত্যর্থ ছাড়াও উপলক্ষণ, অবান্তর লক্ষণসহ বিভিন্ন গুণ উল্লেখ করা হয়। এসব গুণের মাধ্যমে পদের অপরিহার্য অর্থ প্রকাশ পায় না । তাই বর্ণনা হলো একটি লৌকিক প্রক্রিয়া ।তাই উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা দু'টি ভিন্ন বিষয়।এদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।