শেয়ারFacebookWhatsApp

চক্র সংজ্ঞা অনুপপ্রক্রিয়া কখন প্রক্রিয়া?

উত্তর: পদের সংজ্ঞায় অপরিহার্য গুণ উল্লেখ না করে সংজ্ঞেয় পদের সমার্থক শব্দ ব্যবহার করলে চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। সংজ্ঞার তৃতীয় নিয়মে বলা হয়েছে, কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদের সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। কারণ সংজ্ঞেয় পদের সমার্থক শব্দ ব্যবহার করলে কোনো বৈশিষ্ট্য বা গুণই প্রকাশ পায় না। বরং একই বক্তব্যের পুনরাবৃত্তি ঘটে মাত্র। এর ফলে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন: 'বাতাস হয় পবন'। এখানে 'বাতাস' পদের কোনো গুণ প্রকাশ না করে এর প্রতিশব্দ (পবন) ব্যবহার করা হয়েছে। ফলে চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

চক্র সংজ্ঞা অনুপপ্রক্রিয়া কখন প্রক্রিয়া?

উদ্দীপক

দৃশ্যকল্প-১ : মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী।দৃশ্যকল্প-২ : পরাধীনতা হচ্ছে স্বাধীনতার অভাব।

Dhaka · 2022

উত্তর

কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের পরিবর্তে অতিরিক্ত গুণ হিসেবে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ উল্লেখ করা হলে যে অনুপপত্তি ঘটে তাকে অব্যাপক সংজ্ঞা (Too Narrow Definition) বলে।

উত্তর

পদের সংজ্ঞায় অপরিহার্য গুণ উল্লেখ না করে সংজ্ঞেয় পদের সমার্থক শব্দ ব্যবহার করলে চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। সংজ্ঞার তৃতীয় নিয়মে বলা হয়েছে, কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদের সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। কারণ সংজ্ঞেয় পদের সমার্থক শব্দ ব্যবহার করলে কোনো বৈশিষ্ট্য বা গুণই প্রকাশ পায় না। বরং একই বক্তব্যের পুনরাবৃত্তি ঘটে মাত্র। এর ফলে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন: 'বাতাস হয় পবন'। এখানে 'বাতাস' পদের কোনো গুণ প্রকাশ না করে এর প্রতিশব্দ (পবন) ব্যবহার করা হয়েছে। ফলে চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।

উত্তর

যৌক্তিক সংজ্ঞার ইংরেজি প্রতিশব্দ হলো logical definition । গ্রিক দার্শনিক এরিস্টটল সর্বপ্রথম কোনো পদের অপরিহার্য অর্থ বা জাত্যর্থ প্রকাশ করার জন্য Definition শব্দটি ব্যবহার করেন। Definition শব্দের বাংলা প্রতিশব্দ হলো সংজ্ঞা। যার অর্থ হলো কোনো কিছুর মূল বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করা। সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। যেমন— ত্রিভুজ পদটির আসন্নতম জাতি হচ্ছে সমতল ক্ষেত্র এবং বিভেদক লক্ষণ হচ্ছে তিন বাহু দ্বারা বেষ্টিত হওয়া। এখন ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে ত্রিভুজ হয় তিন বাহু দ্বারা বেষ্টিত একটি সমতলক্ষেত্র। এভাবে যৌক্তিক সংজ্ঞায় কোনো পদের জাত্যর্থ বা অপরিহার্য অর্থ প্রকাশের ক্ষেত্রে সংজ্ঞেয় পদের আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়।তেমনি দৃশ্যকল্প-১ এ বর্ণিত, মানুষ হচ্ছে বৃদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী। এখানে মানুষ হচ্ছে সংজ্ঞেয় পদ। যে পদটির জাত্যর্থ বা অপরিহার্য গুণাবলি হচ্ছে প্রাণিবৃত্তি ও বুদ্ধিবৃত্তি। যেখানে প্রাণিবৃত্তি হলো আসন্নতম জাতি এবং বুদ্ধিবৃত্তি হলো বিভেদক লক্ষণ। এ দুটি অপরিহার্য গুণের মাধ্যমেই মানুষ পদের সংজ্ঞা দেওয়া হয় । তাই বলা যায়, দৃশ্যকল্প-১ যৌক্তিক সংজ্ঞার দৃষ্টান্ত ।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, মানুষ হচ্ছে বৃদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী। এখানে জাত্যর্থের মাধ্যমে মানুষ পদের অপরিহার্য অর্থ প্রকাশ পেয়েছে। এ কারণে এটি যৌক্তিক সংজ্ঞার দৃষ্টান্ত ।অপরদিকে, দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে, পরাধীনতা হচ্ছে স্বাধীনতার অভাব।এখানে ইতিবাচক ভাষার পরিবর্তে নেতিবাচক ভাষা ব্যবহার করে পরাধীনতার সংজ্ঞা দেওয়া হয়েছে। এ কারণে বলা যায় এটি নঞর্থক সংজ্ঞার দৃষ্টান্ত । যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মে বলা হয়েছে, পদের সংজ্ঞায় সদর্থক বা ইতিবাচক ভাষা ব্যবহার করতে হবে, কোনো নঞর্থক বা নেতিবাচক ভাষা ব্যবহার করা যাবে না। এ নিয়ম লঙ্ঘন করলে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। কারণ নঞর্থকভাবে পদের সংজ্ঞা প্রদান করলে পদটির কোনো সুস্পষ্ট গুণ প্রকাশ পায় না, বরং সম্পূর্ণ সংজ্ঞাদান প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হয় । যার দৃষ্টান্ত দৃশ্যকল্প-২ এ পরিলক্ষিত হয়।তাই উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, দৃশ্যকল্প-২ দৃশ্যকল্প-১ এর ত্রুটিপূর্ণ রূপ।
HSCLogic 2nd PaperDhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।