শেয়ারFacebookWhatsApp

পরতম জাতি কী?

উত্তর: পরতম জাতি হলো সর্বোচ্চ জাতি।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

পরতম জাতি কী?

উদ্দীপক

কলেজের কম্পিউটার ল্যাবে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় আরিফ স্বপনকে বললো, "বিদ্যুৎ কী?” উত্তরে স্বপন বললো যে, বিদ্যুৎ হলো বৈদ্যুতিক চার্জের প্রবাহ। আরিফ বললো, তোমার উত্তর হয়নি। কারণ বিদ্যুৎ হলো দুটি জিনিসের ঘর্ষণ দ্বারা সৃষ্ট প্রবাহ যার ফলে বৈদ্যুতিক বাতি, পাখা, কম্পিউটার ও. টেলিভিশন চলে। তাদের বন্ধু শাফি বললো, তোমাদের বক্তব্যের বাইরেও বিশ্বসভার কতকগুলো অপরিহার্য ধারণা আছে যাদের সংজ্ঞায়িত করা যায় না।

Barisal · 2022

উত্তর

পরতম জাতি হলো সর্বোচ্চ জাতি।

উত্তর

১. পদের অর্থ সুনির্দিষ্ট করার জন্য আবশ্যিক গুণ বা জাত্যর্থ প্রকাশ করা। ২. যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে পদের অনুপপত্তি বা দ্ব্যর্থকতা দূর করার জন্য পদের অর্থ. সুস্পষ্ট করা।

উত্তর

উদ্দীপকে শাফির বক্তব্য দ্বারা যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতার দিকটি বোঝানো হয়েছে।ব্যাখ্যা করা হলো-পরতম বা সর্বোচ্চ জাতির সংজ্ঞা দেওয়া যায় না। কারণ এরূপ পদের আসন্নতম জাতি থাকে না। পাশাপাশি বিশিষ্ট গুণবাচক পদ হিসেবে বিষাদ-সিন্ধু, তুষার-ধবল ইত্যাদি পদ এতো সরল ও বিশিষ্ট যে এর কোনো জাত্যর্থ পাওয়া যায় না। এছাড়াও স্বকীয় নামবাচক পদ হিসেবে নূরজাহান, সুমনা, ঢাকা প্রভৃতি পদেরও জাত্যর্থ নেই। তাই এরূপ স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া সম্ভব নয়।আমরা জানি, চরম প্রাকৃতিক গুণ (প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম, মাধ্যাকর্ষণ নিয়ম ইত্যাদি) ও মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না। কেননা, এসব গুণের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা যায় না। পাশাপাশি অনন্য বিষয় হিসেবে বিধাতা, দেশ, কাল, আত্মা ইত্যাদি পদের আসন্নতম জাতি নির্ণয় করা যায় না। তাই এর সংজ্ঞা দেওয়া সম্ভব নয়।

উত্তর

উদ্দীপকে স্বপন ও আরিফের দ্বিতীয় বক্তব্যে যথাক্রমে যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনার বিষয়টি প্রকাশ পেয়েছে। নিচে উভয়ের বক্তব্যের পার্থক্য বিশ্লেষণ করা হলো-উদ্দীপকে বর্ণিত ঘটনায় স্বপন বলে, বিদ্যুৎ হলো বৈদ্যুতিক চার্জের প্রবাহ। এ বক্তব্যের মাধ্যমে বিদ্যুৎ এর অপরিহার্য অর্থ প্রকাশ পেয়েছে। যুক্তিবিদ্যায় যাকে বলে যৌক্তিক সংজ্ঞা। সংজ্ঞার মাধ্যমে পদের সম্পূর্ণ জাত্যর্থকে সুস্পষ্টভাবে প্রকাশ করা যায়। যৌক্তিক সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। যার সুনির্দিষ্ট পাঁচটি নিয়ম রয়েছে। এ কারণে প্রতিটি পদের যৌক্তিক সংজ্ঞা হয় নির্ধারিত ও সুস্পষ্ট। পাশাপাশি সংজ্ঞার কোনো মাত্রাভেদ নেই। অর্থাৎ সংজ্ঞা সবসময় একই হয়ে থাকে।অপরদিকে, আরিফ তার দ্বিতীয় বক্তব্যে বলে, বিদ্যুৎ হলো দুটি জিনিসের ঘর্ষণ দ্বারা সৃষ্ট প্রবাহ যার ফলে বৈদ্যুতিক বাতি, পাখা, কম্পিউটার ও টেলিভিশন চলে। এখানে সে বিবৃতির মাধ্যমে 'বিদ্যুৎ' কি তা-ই বলেছে। এ কারণে এটি হলো বর্ণনা। বর্ণনায় পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ বা জাত্যর্থের অংশ বিশেষ একসাথে উল্লেখ করা হয়। বর্ণনা একটি লৌকিক প্রক্রিয়া। যার ক্ষেত্রে সুনির্ধারিত কোনো নিয়ম নেই। এ কারণে বর্ণনার মাধ্যমে ব্যক্তির নিজস্ব ধারণা প্রকাশ পায়। পাশাপাশি বর্ণনার ক্ষেত্রে মাত্রাভেদ আছে। যে বর্ণনায় যত বেশি গুরুত্বপূর্ণ গুণ বা বৈশিষ্ট্য উল্লিখিত হবে সেই বর্ণনা ততবেশি উন্নত হবে।
HSCLogic 2nd PaperBarisal 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।