শেয়ারFacebookWhatsApp

অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে?

উত্তর: সংজ্ঞায় জাত্যর্থের কিছু কম উল্লেখ থাকলে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মানুসারে, 'কোনো পদের সংজ্ঞায় পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশি নয় আবার কমও নয়।' এই নিয়মটি অমান্য করে যদি সংজ্ঞায় জাত্যর্থ থেকে কম গুণের উল্লেখ করা হয় তাহলে ব্যক্ত্যর্থ বৃদ্ধি পেয়ে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে। যথা- 'মানুষ একটা জীব।' এ সংজ্ঞায় 'মানুষের' বিভেদক লক্ষণের উল্লেখ করা হয়নি বলে সংজ্ঞাটা অতিব্যাপক। কারণ সংজ্ঞাটা শুধু 'মানুষ'-এর ক্ষেত্রেই প্রযোজ্য নয়, মানুষের মতো অন্যান্য জীবের ক্ষেত্রেও প্রযোজ্য।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে?

উদ্দীপক

রাখী তার গানের শিক্ষকের নিকট গান শিখছিল। গানের শিক্ষক রাখীকে বললো, সংগীত সাধনার বিষয়। প্রতিদিন কম-বেশি সাধনা করবে। রাখীর ছোট ভাই নিলয় তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা সংগীত কী?জবাবে নিলয়ের বাবা নিলয়কে বোঝালো, "সংগীত হলো একটি দুর্মূল্য কোলাহল"। নিলয় এর অর্থ কিছুই বুঝল না। গানের শিক্ষক নিলয়কে বোঝালো, "সংগীত হলো সুর, তাল ও লয়ের একত্রিকরণ।

Dhaka · 2021

উত্তর

মানুষ পদের যৌক্তিক সংজ্ঞা হলো, মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।

উত্তর

সংজ্ঞায় জাত্যর্থের কিছু কম উল্লেখ থাকলে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মানুসারে, 'কোনো পদের সংজ্ঞায় পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশি নয় আবার কমও নয়।' এই নিয়মটি অমান্য করে যদি সংজ্ঞায় জাত্যর্থ থেকে কম গুণের উল্লেখ করা হয় তাহলে ব্যক্ত্যর্থ বৃদ্ধি পেয়ে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে। যথা- 'মানুষ একটা জীব।' এ সংজ্ঞায় 'মানুষের' বিভেদক লক্ষণের উল্লেখ করা হয়নি বলে সংজ্ঞাটা অতিব্যাপক। কারণ সংজ্ঞাটা শুধু 'মানুষ'-এর ক্ষেত্রেই প্রযোজ্য নয়, মানুষের মতো অন্যান্য জীবের ক্ষেত্রেও প্রযোজ্য।

উত্তর

উদ্দীপকে নিলয়ের বাবা সংগীতের যে সংজ্ঞা দিয়েছেন তাতে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। ব্যাখ্যা করা হলো-সংজ্ঞাকে সংজ্ঞেয় পদের চেয়ে স্পষ্ট হতে হবে। কোনো পদের সংজ্ঞায় বহু অর্থবোধক বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না। সংজ্ঞায় সহজ-সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে।সংজ্ঞাকে সঠিক হতে হলে অবশ্যই পদের চেয়ে স্পষ্ট হতে হবে। কোনো বহু অর্থবোধক ও দুর্বোদ্ধ শব্দ ব্যবহার করা যাবেনা। বহু অর্থবোধক শব্দ ব্যবহারের ফলে সংজ্ঞাটি ভুল হবে। তেমনি উদ্দীপকে নিলয়ের বাবা সংগীতের সংজ্ঞায় বলেছেন, সঙ্গীত হলো দুর্মূল্য কোলাহল, এখানে সঙ্গীতকে দুর্বোধ্যভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এ সংজ্ঞার প্রতিটি শব্দ অত্যন্ত কঠিন, জটিল ও দুর্বোধ্য। এরূপ সহজ-সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ভাষা ব্যবহার করার কারণে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকে গানের শিক্ষকের দেওয়ার সংজ্ঞাটি যথার্থ। যৌক্তিক সংজ্ঞা পদের জাত্যর্থকে যথাযথভাবে বিশ্লেষণ করে এবং পদের সুনির্দিষ্ট ব্যবহার নিশ্চিত করে। কারণ যৌক্তিক সংজ্ঞা কার্যত পদের সংজ্ঞা। তাই কোনো পদের অর্থ বা তাৎপর্য সুস্পষ্টভাবে ব্যক্ত করারউদ্দেশ্যেই তার সংজ্ঞা নির্দেশ করা হয়। পদটার যথার্থ জাত্যর্থ উল্লেখ করলেই তার অর্থ সুস্পষ্ট হয়। যেমন- 'মানুষ' পদটার সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে মানুষের সব রকম গুণ বর্ণনা করা হয় না। কেবল সেই গুণগুলোই বর্ণনা করা হয় যেগুলো সব মানুষেরই সাধারণ ও আবশ্যিক গুণ। যথা- 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি'। 'জীববৃত্তি' মানুষ পদটার জাতিগত লক্ষণ বা গুণ এবং 'বুদ্ধিবৃত্তি' তার উপজাতিগত গুণ। 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি'- এ দুটো গুণ যুক্তভাবে 'মানুষ' পদটার জাত্যর্থ। তাই 'মানুষ' পদটার সংজ্ঞা হলো 'মানুষ বুদ্ধিসম্পন্ন জীব'। যুক্তিবিদ ল্যাটা ও ম্যাকবেথ-এর মতে, সংজ্ঞা হলো কোনো সংজ্ঞায়িত বস্তুর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের বিবৃতি; অথবা, আধুনিক ভাষায় এটা হলো একটা পদের সুস্পষ্ট বিবৃতি।তেমনি উদ্দীপকে বর্ণিত ঘটনায় নিলয়ের শিক্ষক সংগীত সম্পর্কে বলেন, 'সংগীত হলো সুর, তাল ও লয়ের একত্রিকরণ।' তার এই বক্তব্যের মাধ্যমে সংগীতের নির্দিষ্ট অর্থ বা তাৎপর্য সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। পাশাপাশি সংগীত সম্পর্কে অতিরিক্ত কোনো অর্থও প্রকাশ করা হয়নি। এ কারণে শিক্ষকের দেওয়া সংজ্ঞাটি যথার্থ।
HSCLogic 2nd PaperDhaka 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।