শেয়ারFacebookWhatsApp

যৌক্তিক সংজ্ঞা কাকে বলে?

উত্তর: কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

যৌক্তিক সংজ্ঞা কাকে বলে?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: অর্থনীতি হলো অর্থ সংক্রান্ত বিজ্ঞান।দৃশ্যকল্প-২: জলচর প্রাণী হয় মাছ।দৃশ্যকল্প-৩: মাছ হয় জলচর প্রাণী।

Rajshahi · 2021

উত্তর

কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে।

উত্তর

বিশিষ্ট গুণবাচক পদের" জাত্যর্থ না থাকার কারণে এদের সংজ্ঞা দেওয়া যায় না। বিশিষ্ট গুণবাচক পদ যথা- তুষার, শুভ্রতা, আকাশ-নীলিমা ইত্যাদির সংজ্ঞা নির্দেশ করা যায় না। কারণ, এ গুণ বা পদগুলো অত্যন্ত সরল বা সহজ। এদের কোনো জাত্যর্থ নেই। এই কারণে এরূপ পদসমূহের সংজ্ঞা দেয়া যায় না।

উত্তর

দৃশ্যকল্প-১ এ চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।ব্যাখ্যা করা হলো- চক্রক সংজ্ঞা হলো এক প্রকার ত্রুটিপূর্ণ সংজ্ঞা। সাধারণত কোনো পদের যৌক্তিক সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা হলে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে।চক্রক সংজ্ঞাজনিত অনুপত্তিতে সমার্থক শব্দ ব্যবহার করা হয়। যেমন: 'বায়ু হয় বাতাস, আখি হয় চোখ,হাত হয় হস্ত।, এখানে 'বায়ু,আখি,হাতের' হলো যথাক্রমে বাতাস,চোখ,হস্তের প্রতিশব্দ বা সমার্থক শব্দ। তাই এ সংজ্ঞাটি চক্রক সংজ্ঞাজনিত দোষে দুষ্ট। তেমনি দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে , অর্থনীতি হলো অর্থ সংক্রান্ত বিজ্ঞান। এখানে 'অর্থনীতি' ও 'অর্থ সংক্রান্ত' উভয়ই একই অর্থ নির্দেশ করে। অর্থাৎ একই শব্দের পরিবর্তনগত রূপ মাত্র। তাই বলা যায় যে, উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়মের আলোকে বলা যায়, দৃশ্যকল্প-২ ও ৩ উভয়ই ভ্রান্ত সংজ্ঞার দৃষ্টান্ত। নিচে এর যথার্থতা বিশ্লেষণ করা হলো-যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়মে বলা হয়, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সাথে সংজ্ঞার্থ পদ সহজভাবে রূপান্তরযোগ্য হতে হবে। অর্থাৎ সংজ্ঞার্থ পদের ব্যত্যর্থ হবে সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থের সমান। এই নিয়ম লঙ্ঘন করলে দুটি অনুপপত্তি ঘটবে। যথা- (ক) অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি এবং (খ) অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি । কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদের পূর্ণ ব্যক্ত্যর্থের পরিবর্তে আংশিক ব্যক্ত্যর্থ উল্লেখ করা হলে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। অন্যদিকে, কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদের পূর্ণ ব্যক্ত্যর্থের অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করা হলে সংজ্ঞার্থ পদের ব্যত্যর্থ সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থ অপেক্ষা কম হয়। ফলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে।দৃশ্যকল্প-২ এ বর্ণিত, জলচর প্রাণী হয় মাছ। এখানে সংজ্ঞেয় পদ 'জলচর প্রাণী' পদের ব্যক্ত্যর্থ হলো সকল জলচর প্রাণী। অর্থাৎ মাছ, কাকড়া, শুশুক ইত্যাদি। কিন্তু উল্লেখিত দৃষ্টান্ত জলচর প্রাণী হিসেবে শুধু মাছ উল্লেখ করার কারণে সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থ হ্রাস পেয়েছে। ফলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অন্যদিকে, দৃশ্যকল্প-৩ এ মাছকে শুধু জলচর প্রাণী বললে সকল জলচর প্রাণী হিসেবে মাছকে উল্লেখ করা হয়। এতে মাছের ব্যক্ত্যর্থ বৃদ্ধি পায়। এর ফলে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। তাই বলা যায়, যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়মের আলোকে দৃশ্যকল্প-২ ও ৩ উভয় ভ্রান্ত সংজ্ঞার দৃষ্টান্ত।
HSCLogic 2nd PaperRajshahi 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।