শেয়ারFacebookWhatsApp

বর্ণনা কী?

উত্তর: কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ অথবা জাত্যর্থের অংশবিশেষ উল্লেখ করে কোনো পদকে প্রকাশ করলে তাকে বর্ণনা বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

বর্ণনা কী?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সমাজবিজ্ঞান নয় রাষ্ট্রবিজ্ঞান।দৃশ্যকল্প-২: বরিশাল হয় ধান, নদী, মাছ ও পান সমৃদ্ধ জেলা।দৃশ্যকল্প-৩: ছয়টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ষড়ভুজ বলে।

Rajshahi · 2021

উত্তর

কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ অথবা জাত্যর্থের অংশবিশেষ উল্লেখ করে কোনো পদকে প্রকাশ করলে তাকে বর্ণনা বলে।

উত্তর

কোনো পদের সংজ্ঞায় যথাযথ নিয়ম অনুসরণ না করার কারণে অনুপপত্তি ঘটে। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে পদের অপরিহার্য অর্থ প্রকাশ করা হয়। এজন্য কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে কিছু বিধি-বিধান মেনে চলতে হয়, যা যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলি নামে পরিচিত। কোনো জাতি বা শ্রেণিবাচক পদের সংজ্ঞা প্রদান করতে হলে এই নিয়মগুলো অবশ্যই পালন করতে হয়। সংজ্ঞার নিয়মাবলি পালন না করলে অনুপপত্তি বা ভ্রান্তি ঘটে।

উত্তর

দৃশ্যকল্প-১ এ নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা হলে সংজ্ঞা ভ্রান্ত বা ত্রুটিপূর্ণ হবে। এরূপ সংজ্ঞাকে বলা হয় নঞর্থক বা নেতিবাচক সংজ্ঞা। যেমন- 'পাপ নয় পুণ্য', 'পাখি নয় চতুষ্পদ'। এ সংজ্ঞা দুটোতে 'পাপ' ও 'পাখির' মধ্যে কী কী বৈশিষ্ট্য আছে তা বলা হয়নি। সংজ্ঞায় পদগুলোর মধ্যে যে গুণ নেই শুধু তাই উল্লেখ করা হয়েছে। পাপ নয় পূন্য দ্বারা পাপের বৈশিষ্ট্য না বুঝিয়ে পাপ পূণ্য নয় এটা বুঝানো হয়েছে। তাই এটি একটি নঞর্থক সংজ্ঞাজনিত অনুপত্তি। তেমনি দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে , 'সমাজবিজ্ঞান নয় রাষ্ট্রবিজ্ঞান। "এখানে সমাজবিজ্ঞান কিংবা রাষ্ট্রবিজ্ঞান কী তা বলা হয়নি, বরং সমাজবিজ্ঞানকে নেতিবাচকভাবে উল্লেখ করা হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

দৃশ্যকল্প-২ ও ৩ দ্বারা যথাক্রমে বর্ণনা ও যৌক্তিক সংজ্ঞা বিষয় দুটি নির্দেশ করা হয়েছে। নিচে উভয় বিষয়ের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা সমার্থক নয়। সংজ্ঞায় আমরা কোনো পদের সমগ্র জাত্যর্থ হিসেবে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করি। যেমন- দৃশ্যকল্প-৩ এ বর্ণিত, ছয়টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ষড়ভুজ বলে। এখানে 'ছয়টি বাহু দ্বারা' ও 'সীমাবদ্ধ ক্ষেত্র' নামক বিভেদক লক্ষণ ও আসন্নতম জাতির মাধ্যমে ষড়ভুজের যৌক্তিক সংজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু বর্ণনায় আমরা শুধু পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ কিংবা উভয়ই উল্লেখ করি। যেমন- দৃশ্যকল্প-২ এ উল্লেখিত, বরিশাল হয় ধান, নদী, মাছ ও পান সমৃদ্ধ জেলা। এটি বরিশাল পদের অপরিহার্য অর্থ প্রকাশ করে না, বরং নিছক বিবৃতি মাত্র। এ কারণে যুক্তিবিদরা মনে করেন, যৌক্তিক সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। কিন্তু বর্ণনা একটি প্রচলিত বা লৌকিক প্রক্রিয়া একজন ব্যক্তি বা একটি বস্তুকে বিভিন্নভাবে বর্ণনা করা যায়। কিন্তু একটি পদের সংজ্ঞা সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে দেওয়া হয়। কিন্তু বর্ণনায় এরূপ কোনো সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয় না। পাশাপাশি সংজ্ঞা সর্বদা সদর্থক হয়; কিন্তু বর্ণনা সদর্থক কিংবা নঞর্থক উভয়ই হতে পারে। সর্বোপরি নির্ধারিত নিয়ম অনুসরণ না করা হলে সংজ্ঞায় অনুপপত্তি ঘটে, কিন্তু বর্ণনায় এ সমস্যা নেই। তাই বলা যায়, বর্ণনা ও যৌক্তিক সংজ্ঞা দুটি পরস্পর থেকে আলাদা ও স্বতন্ত্র বিষয়।
HSCLogic 2nd PaperRajshahi 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।