দৃষ্টান্ত-২ এবং ৩ এর মধ্যে দৃষ্টান্ত-২ হলো দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। নিচে তা বিশ্লেষণ করা হলো-কোনো পদের সংজ্ঞায় সহজ-সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ও জটিল ভাষা | ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে । যেমন- 'বটবৃক্ষ হচ্ছে জটাজট লাঞ্ছিত সবিতাতপ নিরোধক মহাস্থবির পাদপ।' এই উদাহরণটি দুর্বোধ্য হওয়ায় দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অর্থাৎ সংজ্ঞাটি দুর্বোধ্য ও জটিল। এতে দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে। দৃষ্টান্ত-৩ এ বর্ণিত, কবি হয় সৌন্দর্য ও আলোকের প্রচারক। এই দৃষ্টান্তে কবিকে মাধুর্য ও আলোকের প্রচারক বলে অভিহিত করা হয়েছে। অর্থাৎ, দুটি রূপক শব্দ 'মাধুর্য' ও 'আলোকের প্রচারক' আলোচ্য দৃষ্টান্তে ব্যবহৃত হয়েছে। এরূপ রূপক শব্দ ব্যবহারে সংজ্ঞেয় পদের অর্থ স্পষ্ট হয়নি। ফলে এখানে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অপরদিকে, দৃষ্টান্ত-২ এ বর্ণিত, বই হলো বর্ণ, বাক্য সু-সজ্জিত ছাপা ও বাঁধাইকৃত কাগজের সমাহার। বই এর এই সংজ্ঞাটি সবার কাছে বোধগম্য নয়, কিছুটা দুর্বোধ্য ভাষা ব্যবহার করে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ কারণে এটি দুর্বোধ্য সংজ্ঞার দৃষ্টান্ত। তাই বলা যায়, দৃষ্টান্ত-২ এবং ৩ এর মধ্যে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তির উদাহরণ হলো দৃষ্টান্ত-২।