শেয়ারFacebookWhatsApp

বর্ণনা কী?

উত্তর: কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ অথবা জাত্যর্থের অংশবিশেষ উল্লেখ করে কোনো পদকে প্রকাশ করলে তাকে বর্ণনা বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

বর্ণনা কী?

উদ্দীপক

নওশাদ তার বন্ধু অর্ণবকে জিজ্ঞেস করে, “কীভাবে আরোহের সংজ্ঞা দেওয়া যায়?" অর্ণব উত্তর দেয়, "যা অবরোহ নয় তাই আরোহ"। শিক্ষক তাদের কথা শুনে বললেন, লক্ষ রাখবে, “সংজ্ঞায় জাত্যর্থের পূর্ণ বিবৃতি প্রকাশ পাবে, কমও নয় বেশিও নয়"।

Comilla · 2021

উত্তর

কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ অথবা জাত্যর্থের অংশবিশেষ উল্লেখ করে কোনো পদকে প্রকাশ করলে তাকে বর্ণনা বলে।

উত্তর

কোনের পদের সংজ্ঞা প্রদানের জন্য পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট পদটির আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। কিন্তু পরম নিয়মসমূহ এত ব্যাপক যে এগুলোর আসন্নতম জাতি উল্লেখ করা যায় না।কিন্তু কোনো পদের সংজ্ঞা প্রদানের জন্য অবশ্যই পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। তাই বলা যায় পরম নিয়মসমূহের সংজ্ঞা দেওয়া যায় না।

উত্তর

অর্ণবের উত্তরে সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-সংজ্ঞার চতুর্থ নিয়মানুসারে, সংজ্ঞা সদর্থক বা ইতিবাচক করা সম্ভব হলে তাকে নঞর্থক বা নেতিবাচক করা যাবে না। এ নিয়ম লঙ্ঘন করলে নেতিবাচক সংজ্ঞা অনুপপত্তি (Fallacy of Negative Definition) ঘটে। যথা- 'শান্তি হচ্ছে যুদ্ধের অনুপস্থিতি', 'ন্যায় তাকেই বলে যা অন্যায় নয়' ইত্যাদি। কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা হলে সংজ্ঞা ভ্রান্ত বা ত্রুটিপূর্ণ হবে। এরূপ সংজ্ঞাকে বলা হয় নঞর্থক বা নেতিবাচক সংজ্ঞা। যেমন- যে মানুষ সৎ নয় তিনিই অসৎ।এখানে সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয়েছে।তেমনি উদ্দীপকের অর্ণব বলে যে, 'যা অবরোহ নয় তাই আরোহ'। এ সংজ্ঞায় আরোহ অনুমানে কী কী বৈশিষ্ট্য আছে তা বলা হয়নি। বরং নেতিবাচকভাবে উল্লেখ করা হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের অর্ণবের উত্তরে সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের শিক্ষকের কথাটি যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ। নিচে বিশ্লেষণ করা হলো-সংজ্ঞার প্রথম নিয়মানুসারে, যে পদের সংজ্ঞা দেয়া হয়, সে পদের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, তার বেশি বা কম নয়। কাজেই সংজ্ঞায় উপলক্ষণ বা অবান্তর লক্ষণ অন্তর্ভুক্ত করা যাবে না এবং আসন্নতম জাতি বা বিভেদক লক্ষণ বাদ দেয়া যাবে না। এ নিয়ম ভঙ্গ করলে সংজ্ঞায় চার প্রকার অনুপপত্তি ঘটবে। নিচে এরূপ দুটি অনুপপত্তি বিশ্লেষণ করা হলো- বাহুল্য সংজ্ঞা: সংজ্ঞায় জাত্যর্থের বেশি কিছু অন্তর্ভুক্ত করা হলে এবং জাত্যর্থের অতিরিক্ত গুণটা উপলক্ষণ হলে, সংজ্ঞায় বাহুল্যদুষ্ট সংজ্ঞা অনুপপত্তি ঘটে। যথা- 'মানুষ বিচার শক্তিশালী একটা বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব'- এ সংজ্ঞাটা বাহুল্যদুষ্ট । কারণ এ সংজ্ঞায় 'বিচার শক্তিশালী' গুণটা অতিরিক্তভাবে (বাহুল্যভাবে) অন্তর্ভুক্ত করা হয়েছে। এরূপ সংজ্ঞাকে বাহুল্যদুষ্ট সংজ্ঞা বলে। আপতিক সংজ্ঞা: সংজ্ঞায় জাত্যর্থের অতিরিক্ত গুণ থাকলে এবং তা অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হলে অবান্তর লক্ষণজনিত সংজ্ঞা অনুপপত্তি ঘটে। যথা- মানুষ একটা হাস্যপ্রিয়, বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব। এ দৃষ্টান্তে 'হাস্যপ্রিয়' গুণটা মানুষের অবান্তর লক্ষণ। কাজেই মানুষের সংজ্ঞায় এটার উল্লেখ অপ্রয়োজনীয়।
HSCLogic 2nd PaperComilla 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।