শেয়ারFacebookWhatsApp

যৌক্তিক সংজ্ঞা কী?

উত্তর: কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

যৌক্তিক সংজ্ঞা কী?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: যিনি শিক্ষকতা করেন তিনি হলেন শিক্ষক।দৃশ্যকল্প-২: বায়ু হলো তাই যা রূপহীন অথচ আমাদের দেহকে স্পর্শ করে।দৃশ্যকল্প-৩: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।

Comilla · 2021

উত্তর

কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে।

উত্তর

কোন কোনো পদের সংজ্ঞায় কঠিন বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে সংজ্ঞাটি দুর্বোধ্য বা জটিল প্রকৃতির হয়। এর ফলে যে ভ্রান্তি ঘটে তাই দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। সংজ্ঞার দ্বিতীয় নিয়মানুসারে, যে পদের সংজ্ঞা দিতে হবে সে পদটি থেকে সংজ্ঞার্থ পদকে অধিক স্পষ্ট হতে হবে। অর্থাৎ, সংজ্ঞায় দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। যেমন- সংগীত হলো দুর্মূল্য কোলাহল। এটি দুর্বোধ্য সংজ্ঞাকে নির্দেশ করে।

উত্তর

দৃশ্যকল্প-১ এ চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি সংঘটিত হয়েছে। নিচে তা নিয়মসহ ব্যাখ্যা করা হলো-কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে ভিন্ন ভাষার সেই পদের পুনরক্তি করা হলে সংজ্ঞাটায় ভ্রান্তি দেখা দিবে। এ অনুপপত্তির নাম চক্রক সংজ্ঞা অনুপপত্তি। চক্রক সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা হয় অর্থাৎ পদের পুনরুক্তি ঘটে। যেমন - 'মানুষ হলো মানব সন্তান'। এ সংজ্ঞাটি ভ্রান্ত। এতে নতুন কিছুই বলা হয়নি, ফলে সংজ্ঞেয় পদটার অর্থ মোটেই সুস্পষ্ট হয়নি একাইে 'মানুষ' ও 'মানব সন্তান' হলো সমার্থক শব্দ। অনুরূপভাবে দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, যিনি শিক্ষকতা করেন তিনি হলেন শিক্ষক। এখানে শিক্ষক ও যিনি শিক্ষকতা করেন সমার্থক শব্দ ব্যবহার হয়েছে। শিক্ষক সম্পর্কে একই কথা পুনর্ব্যক্ত করা হয়েছেলেন বলে দৃশ্যকল্প-১ এ চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

দৃশ্যকল্প-২ ও ৩ দ্বারা যথাক্রমে বর্ণনা ও যৌক্তিক সংজ্ঞা বিষয় দুটি নির্দেশ করা হয়েছে। নিচে এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-নিচে উভয় বিষয়ের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা সমার্থক নয়। সংজ্ঞায় আমরা কোনো পদের সমগ্র জাত্যর্থ হিসেবে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করি। যেমন- দৃশ্যকল্প-৩ এ 'বুদ্ধিবৃত্তিসম্পন্ন' ও 'জীব' নামক বিভেদক লক্ষণ ও আসন্নতম জাতির মাধ্যমে 'মানুষ' পদের সংজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু বর্ণনায় আমরা শুধু পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ কিংবা উভয়ই উল্লেখ করি। যেমন- দৃশ্যকল্প-২ এ উল্লেখিত, 'বায়ু হলো তাই যা রূপহীন অথচ আমাদের দেহকে স্পর্শ করে'। এটি 'বায়ু' পদের অপরিহার্য অর্থ প্রকাশ করে না, বরং নিছক বিবৃতির মাত্র। এ কারণে যুক্তিবিদরা মনে করেন, যৌক্তিক সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। কিন্তু বর্ণনা একটি প্রচলিত বা লৌকিক প্রক্রিয়া। একজন ব্যক্তি বা একটি বস্তুকে বিভিন্নভাবে বর্ণনা করা যায়। কিন্তু কোনো পদের যুক্তিসম্মত সংজ্ঞা একটিই হয়। সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে কোনো পদের সংজ্ঞা দেওয়া হয়। কিন্তু বর্ণনায় কোনো সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয় না। পাশাপাশি সংজ্ঞা সর্বদাই সদর্থক হয় কিন্তু বর্ণনা সদর্থক কিংবা নঞর্থক উভয়ই হতে পারে। সর্বোপরি নির্ধারিত নিয়ম অনুসরণ না করা হলে সংজ্ঞায় অনুপপত্তি ঘটে, কিন্তু বর্ণনায় এ সমস্যা নেই। তাই বলা যায়, বর্ণনা ও যৌক্তিক সংজ্ঞা দুটি পরস্পর থেকে আলাদা ও স্বতন্ত্র বিষয়।
HSCLogic 2nd PaperComilla 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

যৌক্তিক সংজ্ঞা কী? | Prosthuti