অনুপপত্তির ভিত্তিতে দৃষ্টান্ত-৩ থেকে দৃষ্টান্ত-১ পৃথক। বিশ্লেষণ করা হলো-দৃষ্টান্ত-৩ এ বলা হয়েছে, হাইড্রোজেন হলো একপ্রকার গ্যাস। এটি অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তির দৃষ্টান্ত। কারণ সংজ্ঞার ক্ষেত্রে পালনীয় একটি অন্যতম নিয়ম হচ্ছে, সংজ্ঞার ক্ষেত্রে সংজ্ঞেয় ও সংজ্ঞার্থের ব্যক্ত্যর্থ বেশি হতে পারবে না। অথচ দৃষ্টান্ত-৩ এ প্রদত্ত সংজ্ঞায় এ নিয়মটির লঙ্ঘন করা হয়েছে। এ ক্ষেত্রে হাইড্রোজেন পদের ব্যক্ত্যর্থের চেয়ে গ্যাস পদের ব্যত্যর্থ বেশি। কারণ হাইড্রোজেন ছাড়াও জগতে অক্সিজেন, নাইট্রোজেন নামে আরও বিভিন্ন গ্যাস আছে। কিন্তু হাইড্রোজেনকে গ্যাস বললে অন্যান্য গ্যাসের নাম বাদ পড়ে যায়। অর্থাৎ, তখন হাইড্রোজেন পদের ব্যক্ত্যর্থ বৃদ্ধি পায়। এর ফলে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। দৃষ্টান্ত-১ এ বর্ণিত, 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব'। এখানে 'মানুষ' পদের পূর্ণ জাত্যর্থ হিসেবে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা হয়েছে। এ কারণে এটি মানুষ পদের যথার্থ সংজ্ঞা। এখানে কোনো অনুপপত্তি ঘটেনি।তাই বলা যায়, এরূপ অনুপপত্তিজনিত কারণে দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-৩ একটি থেকে অন্যটি পৃথক।