উদ্দীপকে বর্ণিত মানুষ সম্পর্কে প্লেটোর ধারণাটি একটি বর্ণনা। নিচে তা ব্যাখ্যা করা হলো-কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ অথবা জাত্যর্থের অংশবিশেষ একসাথে উল্লেখ করার প্রক্রিয়া হলো বর্ণনা। বর্ণনায় পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ না করে শুধু বিবৃতি দেওয়া হয়। বিবৃতি প্রদানের মাধ্যমে বর্ণনায় যুক্তিবাক্য গঠন করা হয়। যেমন- 'মানুষ' পদের বর্ণনায় আমরা বলতে পারি, মানুষ হলো এমন জীব যার দুটি চোখ, দুটি হাত,দুটি পা আছে; যে হাসে, কাঁদে ও যার ব্যক্তিত্ব আছে।তেমনি উদ্দীপকে বলা হয়েছে , গ্রিক দার্শনিক প্লেটো মানুষ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, 'মানুষ হলো পাখাবিহীন দ্বিপদী জীব'। বস্তুত এখানে তিনি 'মানুষ' পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ না করে শুধু বিবৃতি দিয়েছেন। কারণ আলোচ্য বাক্যটিতে 'মানুষ' পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয়নি। তাই বলা যায় যে, উদ্দীপকে বর্ণিত মানুষ সম্পর্কে প্লেটোর ধারণাটি একটি বর্ণনা।