উদ্দীপকের মামুন ও রাশেদ প্রদত্ত সংজ্ঞায় যথাক্রমে অতিব্যাপক সংজ্ঞা, এবং অব্যাপক সংজ্ঞার ইঙ্গিত রয়েছে। নিচে উভয় সংজ্ঞা বিশ্লেষণ করা হলো-কোনো পদের সংজ্ঞায় পূর্ণ জাত্যর্থ থেকে যদি আংশিক গুণ উল্লেখ করা হয় তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে। এরূপ ভ্রান্ত সংজ্ঞাকে বলে অতিব্যাপক সংজ্ঞা। উদ্দীপকের মামুন বলেছে, 'মানুষ হয় জীব'। তার এই বক্তব্যে 'মানুষ' পদের বুদ্ধিবৃত্তি গুণটি বাদ পড়েছে। ফলে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।যৌক্তিক সংজ্ঞায় অতিরিক্ত গুণটি যদি পদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে। এরূপ ভ্রান্ত সংজ্ঞাকে বলে অব্যাপক সংজ্ঞা। উদ্দীপকের রাশেদ বলেছে, 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন সভ্য জীব'। এখানে 'সভ্য' গুণটি মানুষ পদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাই এটি অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তির দৃষ্টান্ত।পরিশেষে বলা যায়, অতিব্যাপক সংজ্ঞা এবং অব্যাপক সংজ্ঞা উভয়ই ভ্রান্ত সংজ্ঞা। উভয় ক্ষেত্রেই যৌক্তিক সংজ্ঞার প্রথম ও পঞ্চম নিয়ম অনুসরণ করা, হয় না। তবে পদের জাত্যর্থ কম বা বেশি উল্লেখ করার কারণে অতিব্যাপক সংজ্ঞা বা অব্যাপক সংজ্ঞার সৃষ্টি হয়। এ কারণে উভয় সংজ্ঞার মধ্যে ভিন্নতাও বিদ্যমান।