শেয়ারFacebookWhatsApp

দুর্বোধ্য সংজ্ঞা কী?

উত্তর: কোনো পদের সংজ্ঞায় জটিল বা কঠিন শব্দ ব্যবহার করে সংজ্ঞা প্রদান করলে যে অনুপপত্তি ঘটে তাই দুর্বোধ্য সংজ্ঞা।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দুর্বোধ্য সংজ্ঞা কী?

উদ্দীপক

দৃষ্টান্ত-১: "ন্যায় তাকেই বলে যা অন্যায় নয়।"দৃষ্টান্ত-২: "শৈশব হলো জীবনের প্রভাতকাল।"

রংপুর সরকারি কলেজ · 2025

উত্তর

কোনো পদের সংজ্ঞায় জটিল বা কঠিন শব্দ ব্যবহার করে সংজ্ঞা প্রদান করলে যে অনুপপত্তি ঘটে তাই দুর্বোধ্য সংজ্ঞা।

উত্তর

মৌলিক গুণের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণের উল্লেখ করা যায় না বিধায় মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না। একটি বস্তুর বিভিন্ন রকম মৌলিক গুণ থাকে। যেমন- মিষ্টতা, তিক্ততা ইত্যাদি। এছাড়াও আছে মনের মৌলিক গুণ। যেমন- আনন্দ, বেদনা ইত্যাদি। এসব মৌলিক গুণের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না বিধায় সংজ্ঞা দেওয়া যায় না।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে সংজ্ঞা নঞর্থকভাবে উপস্থাপন করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে কোনো একটি পদকে সহজ, সরল, স্পষ্ট, বোধগম্য ও সদর্থক ভাষায় প্রকাশ করা হয়। এজন্য সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে কতকগুলো নিয়ম আবশ্যিকভাবে পালন করতে হয়। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুসারে সংজ্ঞায় সদর্থক বা ইতিবাচক ভাষা ব্যবহার করতে হয়, কোনো নেতিবাচক বা নঞর্থক ভাষা ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞার এ নিয়ম লঙ্ঘন করলে সংজ্ঞায় নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। দৃষ্টান্ত-১ এ বলা হয়েছে- 'ন্যায় তাকেই বলে যা অন্যায় নয়।' এখানে সংজ্ঞায় যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অমান্য করে নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। এ কারণে দৃষ্টান্ত-১ এর সংজ্ঞায় নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি। ঘটেছে।

উত্তর

দৃষ্টান্ত-২ এর যৌক্তিক সংজ্ঞাটি যথার্থ নয়। এখানে সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহারের কারণে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটির সংজ্ঞা প্রদান করা হয়। আর-সংজ্ঞার ক্ষেত্রে ভাষা ব্যবহারে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে সংজ্ঞায় রূপক বা আলংকারিক ভাষা ব্যবহার করা যায় না। কোনো কারণে এ নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ সংজ্ঞায় রূপক বা আলংকারিক ভাষা ব্যবহার করলে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। দৃষ্টান্ত-২ এর সংজ্ঞায় বলা হয়েছে যে, "শৈশব হলো জীবনের প্রভাতকাল।” এখানে সংজ্ঞায় 'জীবনের প্রভাতকাল' শব্দটি রূপক বা আলংকারিক অর্থে ব্যবহার করা হয়েছে। যেহেতু সংজ্ঞার নিয়ম অমান্য করে দৃষ্টান্ত-২ এ সংজ্ঞা প্রদান করা হয়েছে, তাই সংজ্ঞাটিতে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।আর এরূপ অনুপপত্তি ঘটার কারণে দৃষ্টান্ত-২ এর সংজ্ঞাটি যথার্থ নয়।' পরিশেষে বলা যায়, কোনো পদের সংজ্ঞা যথার্থ হওয়ার জন্য অপরিহার্য অর্থ প্রকাশ করতে হয়, কোনো রূপক শব্দ নয়। কিন্তু দৃষ্টান্ত-২ এ রূপক শব্দ ব্যবহার করার কারণে সংজ্ঞাটি ভুল হয়েছে বা অনুপপত্তি ঘটেছে। এ কারণে এটি যথার্থ সংজ্ঞা নয়।
HSCLogic 2nd Paperরংপুর সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।