শেয়ারFacebookWhatsApp

সংজ্ঞেয় পদ কী?

উত্তর: যৌক্তিক সংজ্ঞায় যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে সংজ্ঞেয় পদ বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

সংজ্ঞেয় পদ কী?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সূর্য হয় রবি।দৃশ্যকল্প-২: কবি হয় মাধুর্য ও আলোকের প্রচারক।দৃশ্যকল্প-৩: আলোর অভাব হলো অন্ধকার।

Comilla · 2025

উত্তর

যৌক্তিক সংজ্ঞায় যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে সংজ্ঞেয় পদ বলে।

উত্তর

"কুমারী হয় অবিবাহিত নারী"- সংজ্ঞাটি যৌক্তিক সংজ্ঞার নিয়ম অমান্য করার কারণে যথার্থ নয়। সংজ্ঞার উদ্দেশ্য হচ্ছে পদের অর্থকে সহজবোধ্য ও সুস্পষ্ট করা। সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। যৌক্তিক সংজ্ঞার কতকগুলো নিয়ম রয়েছে, যা কোনো পদের সংজ্ঞা প্রদানের জন্য আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞায় সমার্থ শব্দ ব্যবহার করা যায় না। যেহেতু 'কুমারী' সংজ্ঞায় যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম অমান্য করে সমার্থক ভাষা ব্যবহার করা হয়েছে, তাই সংজ্ঞাটি যথার্থ নয়।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করায় রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে রূপক ভাষা ব্যবহার করেছে। কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও বোধগম্যভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যা কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আবশিক্যভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম হলো- সংজ্ঞায় দুর্বোধ্য, দ্ব্যর্থক বা আলংকারিক শব্দ বা ভাষা কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। অর্থাৎ যে পদের সংজ্ঞা দেওয়া হয় সে পদের চেয়ে সংজ্ঞাটি সহজ-সরল ও সকলের বোধগম্য ভাষায় ব্যক্ত হওয়া দরকার। যে কারণে সংজ্ঞায় অপ্রাসঙ্গিক রূপক, আলংকারিক বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা উচিত নয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে যদি কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা 'ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ কবি হয় মাধুর্য ও আলোকের প্রচারক। এখানে কবিকে রূপকভাবে মাধুর্য ও আলোকের প্রচারক বলে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ এখানে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অমান্য করে রূপক ভাষা ব্যবহার করার ফলে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। সুতরাং উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ রূপক সংজ্ঞা অনুপপত্তি প্রকাশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ চক্রক সংজ্ঞা ও দৃশ্যকল্প-৩ এ নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কোনো একটি পদের সংজ্ঞায় পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখ করে সহজ ও স্পষ্টভাবে প্রকাশ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে একটি পদের প্রকৃত অর্থ জানা যায়। তাই যৌক্তিক সংজ্ঞার সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যা কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। দৃশ্যকল্প-১ এর মাধ্যমে যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করে পদের সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করেছে এখানে অর্থাৎ সূর্যের সংজ্ঞায় 'সূর্য হয় রবি'। এখানে সংজ্ঞায় একই শব্দের ব্যবহার করা হয়েছে। কিন্তু যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম অনুযায়ী যে পদের সংজ্ঞা দেওয়া হচ্ছে সেই পদ বা তার সমার্থক কোনো শব্দ সংজ্ঞাটিতে থাকতে পারবে না। কিন্তু দৃশ্যকল্প-১ এ সূর্য ও রবি দুটি সমার্থক শব্দ হওয়ার কারণে যৌক্তিক সংজ্ঞায় তৃতীয় নিয়মের অমান্য করা হয়েছে। তাই দৃশ্যকল্প-১ এ চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। অন্যদিকে, যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুসারে পদের সংজ্ঞা সব ক্ষেত্রে সদর্থক বা ইতিবাচক হতে হবে। কোনো অবস্থাতেই নঞর্থক বা নেতিবাচক হতে পারবে না। যৌক্তিক সংজ্ঞায় এ নিয়ম অমান্য করলে অর্থাৎ কোনো পদের সংজ্ঞার নেতিবাচক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এ ত্রুটিকে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ আলোর অভাব হলো অন্ধকার বলে যে সংজ্ঞা প্রদান করা হয়েছে তা নঞর্থকভাবে উপস্থাপন করা হয়েছে। সুতরাং দৃশ্যকল্প-৩ এর মাধ্যমে যৌক্তিক সংজ্ঞায় চতুর্থ নিয়ম লঙ্ঘন করে নেতিবাচক সংজ্ঞা প্রদান করা হয়েছে। তাই দৃশ্যকল্প-৩ এ নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, যৌক্তিক সংজ্ঞার আলোকে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-৩ এ যথাক্রমে চক্রক ও নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে, যা যৌক্তিক সংজ্ঞার আলোকে যথার্থ নয়।
HSCLogic 2nd PaperComilla 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।