শেয়ারFacebookWhatsApp

নঞর্থক সংজ্ঞা কী?

উত্তর: যখন কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করে সংজ্ঞা প্রদান করা হয় তাকে নঞর্থক সংজ্ঞা বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

নঞর্থক সংজ্ঞা কী?

উদ্দীপক

দৃষ্টান্ত-১: বিদ্যা হলো জীবনের আলো। দৃষ্টান্ত-২ : “মানুষ হলো এমন জীব যাদের দুটি হাত, দুটি পা, দুটি চোখ আছে। তারা আনন্দে হাসে, দুঃখে কান্না করে।"

Chittagong · 2025

উত্তর

যখন কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করে সংজ্ঞা প্রদান করা হয় তাকে নঞর্থক সংজ্ঞা বলে।

উত্তর

মৌলিক গুণের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণের উল্লেখ করা যায় না বিধায় মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না। উদাহরণস্বরূপ আনন্দ, বেদনা ইত্যাদি হচ্ছে মনের মৌলিক গুণ। এসব মৌলিক গুণের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না বিধায় সংজ্ঞা দেওয়া যায় না।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে রূপক ভাষা ব্যবহার করেছে। কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও বোধগম্যভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যা কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আবশিক্যভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম হলো- সংজ্ঞায় দুর্বোধ্য, দ্ব্যর্থক বা আলংকারিক শব্দ বা ভাষা কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। অর্থাৎ যে পদের সংজ্ঞা দেওয়া হয়, সে পদের চেয়ে সংজ্ঞাটি সহজ-সরল ও সস্কলের বোধগম্য ভাষায় ব্যক্ত হওয়া দরকার। যে কারণে সংজ্ঞায় অপ্রাসঙ্গিক রূপক, আলংকারিক বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা উচিত নয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে যদি কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ "বিদ্যা হলো জীবনের আলো।" এখানে বিদ্যাকে জীবনের আলো বলে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ এখানে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অমান্য করে রূপক ভাষা ব্যবহার করার ফলে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। সুতরাং উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

দৃষ্টান্ত-২ এ মানুষকে জাত্যর্থ ছাড়া অন্যান্য গুণ দ্বারা বর্ণনা করা হয়েছে। নিচে বর্ণনার সাথে যৌক্তিক সংজ্ঞার তুলনামূলক আলোচনা করা হলো- প্রথমত, কোনো পদের পূর্ণ জাত্যর্থকে প্রকাশ করাই হলো যৌক্তিক সংজ্ঞা। অপরদিকে, কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ অথবা জাত্যর্থের অংশবিশেষ একসাথে মিশিয়ে উল্লেখ করা হলো বর্ণনা। দ্বিতীয়ত, সংজ্ঞা নিয়মকানুনের ওপর নির্ভরশীল। তাই নিয়ম লঙ্ঘন করলে অনুপপত্তি ঘটে। কিন্তু বর্ণনার ধরাবাঁধা কোনো নিয়ম নেই। তাই কোনো অনুপপত্তি ঘটে না। তৃতীয়ত, কোনো পদের সংজ্ঞায় ব্যক্তির ইচ্ছার স্বাধীনতা নেই। কেননা এক্ষেত্রে বাধ্যতামূলকভাবে জাত্যর্থকেই উল্লেখ করতে হয়। কিন্তু বর্ণনার ক্ষেত্রে ব্যক্তির ইচ্ছার ব্যাপক স্বাধীনতা রয়েছে। যেকোনো গুণ, দোষ ও বৈশিষ্ট্য বর্ণনার মাধ্যমে উল্লেখ করা যায়। এ কারণে কোনো পদের বর্ণনা ব্যক্তিভেদে ভিন্ন হয়। চতুর্থত, যে পদের কোনো জাত্যর্থ নেই, সেই পদের কখনো সংজ্ঞা দেওয়া যায় না। কিন্তু জাত্যর্থক, অজাত্যর্থক ইত্যাদি সকল পদের বর্ণনা দেওয়া যায়। পঞ্চমত, সংজ্ঞার মূল্য সবসময়ই সমান। কিন্তু বর্ণনার মূল্য সবসময় সমান নয়। বিবৃত গুণগুলো যত বেশি গুরুত্বপূর্ণ হয়, বর্ণনা তত বেশি মূল্যবান হয়। ষষ্ঠত, সংজ্ঞার মাধ্যমে একটি পদ সম্পর্কে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট ধারণা লাভ করা যায়। সেজন্য সংজ্ঞা হলো বৈজ্ঞানিক প্রক্রিয়া। কিন্তু বর্ণনার মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায়। সেই হিসেবে বর্ণনা হলো লৌকিক প্রক্রিয়া।
HSCLogic 2nd PaperChittagong 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।