শেয়ারFacebookWhatsApp

স্বীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না কেন?

উত্তর: স্বকীয় নামবাচক পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না বিধায় সংজ্ঞা দেওয়া যায় না। কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম হলো স্বকীয় নামবাচক পদ। এসব বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে অন্য বিশিষ্ট ব্যক্তি বা বস্তু থেকে পৃথক করা যায় না। স্বকীয় নামবাচক পদের ক্ষেত্রে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ অর্থাৎ পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না। যেহেতু স্বকীয় নামবাচক পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না, তাই এদের সংজ্ঞা প্রদান করা যায় না।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

স্বীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না কেন?

উদ্দীপক

উদাহরণ-১: "মানুষ হয় পালকবিহীন দ্বিপদবিশিষ্ট জীব যারা খেলাধুলা করে।" উদাহরণ-২: "মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।"

Dinajpur · 2025

উত্তর

আসন্নতম জাতি হলো একটি উপজাতির নিকটতম জাতি।

উত্তর

স্বকীয় নামবাচক পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না বিধায় সংজ্ঞা দেওয়া যায় না। কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম হলো স্বকীয় নামবাচক পদ। এসব বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে অন্য বিশিষ্ট ব্যক্তি বা বস্তু থেকে পৃথক করা যায় না। স্বকীয় নামবাচক পদের ক্ষেত্রে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ অর্থাৎ পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না। যেহেতু স্বকীয় নামবাচক পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না, তাই এদের সংজ্ঞা প্রদান করা যায় না।

উত্তর

উদ্দীপকের উদাহরণ-২ পাঠ্যবইয়ের যৌক্তিক সংজ্ঞার সাথে সাদৃশ্যপূর্ণ। যৌক্তিক সংজ্ঞায় একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। কোনো একটি পদ বা শব্দকে সহজভাবে বোঝানোর জন্য যখন অনেক ধরনের কথা ও উদাহরণের সাহায্যে ঐ শব্দ বা পদটিকে সহজ ও সরলভাবে উপস্থাপন করা হয় তখন তাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞায় পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়, পূর্ণ জাত্যর্থের কম বা বেশি উল্লেখ করা যায় না। উদ্দীপকের উদাহরণ-২ এ 'মানুষ' পদের সংজ্ঞায় 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব' এরূপ সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে 'মানুষ' পদের সংজ্ঞায় পদটির পূর্ণ জাত্যর্থ তথা 'বুদ্ধিবৃত্তি' ও 'জীববৃত্তি' উল্লেখ করা হয়েছে এবং যৌক্তিক সংজ্ঞার অন্যান্য নিয়মও এখানে অনুসরণ করা হয়েছে।তাই বলা যায়, উদ্দীপকের উদাহরণ-২ পাঠ্যবইয়ের সংজ্ঞার সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকের উদাহরণ-১ এর মাধ্যমে বর্ণনা ও উদাহরণ-২ এর মাধ্যমে যৌক্তিক সংজ্ঞা নির্দেশিত হয়েছে। নিচে পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা ও সংজ্ঞার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো- ১. কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল, স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করলে তাকে যৌক্তিক সংজ্ঞা বলে। অন্যদিকে, কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ বা উভয়ই উল্লেখ করে কোনো পদকে ব্যক্ত করলে তাকে বর্ণনা বলে। ২. সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয় বিধায় এখানে একটি পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হয়। অন্যদিকে, বর্ণনার ক্ষেত্রে কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয় না। তাই বর্ণনার ক্ষেত্রে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখের প্রয়োজন হয় না। ৩. যৌক্তিক সংজ্ঞার সুনির্দিষ্ট কতকগুলো নিয়ম রয়েছে। কোনো পদের সংজ্ঞা প্রদান করতে হলে নিয়মগুলো আবশ্যিকভাবে পালন করতে হয়। অন্যদিকে, বর্ণনার কোনো আবশ্যিক নিয়ম নেই। তাই বর্ণনার ক্ষেত্রে কোনো নিয়ম আবশ্যিকভাবে পালন করতে হয় না। ৪. সকল পদের সংজ্ঞা দেওয়া যায় না। কেননা এমন অনেক পদ আছে যেগুলোর জাত্যর্থ উল্লেখ করা যায় না। তাই এসব পদের সংজ্ঞা দেওয়া যায় না। অন্যদিকে, সকল পদের বর্ণনা দেওয়া যায়। কেননা বর্ণনায় জাত্যর্থের উল্লেখ থাকে না। ৫. সংজ্ঞার বিষয়টি সবসময় এক রকম থাকে। অর্থাৎ, স্থান-কাল-পাত্রভেদে সংজ্ঞা একই রকম হয়ে থাকে। অন্যদিকে, বিভিন্ন সময়ে অর্থাৎ, স্থান কাল-পাত্রভেদে বর্ণনা বিভিন্ন রকম হয়ে থাকে। পরিশেষে বলা যায়, বর্ণনা ও সংজ্ঞার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে কিছু কিছু দিক থেকে এদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতাও রয়েছে।
HSCLogic 2nd PaperDinajpur 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।