শেয়ারFacebookWhatsApp

বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি কেন ঘটে?

উত্তর: যৌক্তিক সংজ্ঞায় কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে কেবল পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। পূর্ণ জাত্যর্থের কম বা বেশি নয়। যৌক্তিক সংজ্ঞার এ নিয়ম অমান্য করে যদি কোনো পদের সংজ্ঞার এ নিয়ম অমান্য করে যদি কোনো সংজ্ঞায় জাত্যর্থের অতিরিক্ত গুণের উল্লেখ করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। জাত্যর্থের অতিরিক্ত গুণটি যদি উপলক্ষণ হয় তাহলে সংজ্ঞায় যে ত্রুটি হয় তাকে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি কেন ঘটে?

উদ্দীপক

দৃষ্টান্ত-১: মানুষ হলো সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, ইচ্ছা, আবেগ অনুভূতি, চিন্তাচেতনা বিশিষ্ট জীব। দৃষ্টান্ত-২: মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী। দৃষ্টান্ত-৩: সাদা নয় কালো।

Sylhet · 2025

উত্তর

যৌক্তিক সংজ্ঞায় যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে সংজ্ঞেয় পদ বলে।

উত্তর

যৌক্তিক সংজ্ঞায় কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে কেবল পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। পূর্ণ জাত্যর্থের কম বা বেশি নয়। যৌক্তিক সংজ্ঞার এ নিয়ম অমান্য করে যদি কোনো পদের সংজ্ঞার এ নিয়ম অমান্য করে যদি কোনো সংজ্ঞায় জাত্যর্থের অতিরিক্ত গুণের উল্লেখ করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। জাত্যর্থের অতিরিক্ত গুণটি যদি উপলক্ষণ হয় তাহলে সংজ্ঞায় যে ত্রুটি হয় তাকে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি বলে।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-৩ এ নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে সদর্থক ভাষার পরিবর্তে নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। পদের সাধারণ বৈশিষ্ট্য ও অপরিহার্য গুণাবলি প্রকাশ করা হয় সংজ্ঞার মাধ্যমে। যখন কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও বোধগম্যভাবে প্রকাশিত হয় তখন তাকে যৌক্তিক সংজ্ঞা বলে। কোনো পদের সংজ্ঞা প্রদানে যৌক্তিক সংজ্ঞার কতকগুলো নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। তা না হলে সংজ্ঞাটি ভ্রান্ত হয় এবং অনুপপত্তি ঘটে। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুযায়ী পদের সংজ্ঞা সবক্ষেত্রে সদর্থক বা ইতিবাচক হতে হবে, কোনো অবস্থাতেই নঞর্থক বা নেতিবাচক হতে পারবে না। কেননা নেতিবাচক ভাষা ব্যবহারের মাধ্যমে কোনো পদের সংজ্ঞা প্রদান করা হলে পদের তাৎপর্য প্রকাশ হয় না। তাই যৌক্তিক সংজ্ঞার এ নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ সংজ্ঞায় সদর্থক ভাষার পরিবর্তে নঞর্থক ভাষা ব্যবহার করলে সংজ্ঞায় নঞর্থক বা নেতিবাচক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। উদ্দীপকের দৃষ্টান্ত-৩ এ 'সাদা নয় কালো' বাক্যটিতে 'সাদা' পদের সংজ্ঞাটি নঞর্থক ভাষায় প্রকাশ করার কারণে যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয়েছে। ফলে দৃষ্টান্ত-৩ এ নঞর্থক বা নেতিবাচক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ মানুষ পদের বর্ণনাকে নির্দেশ করেছে আর দৃষ্টান্ত-২ এ মানুষ পদের যৌক্তিক সংজ্ঞা নির্দেশ করেছে। নিচে সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- ১. কোনো পদের পূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতি প্রদানকে বলা হয় যৌক্তিক সংজ্ঞা। অন্যদিকে, কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ বা উভয়ই উল্লেখ করে কোনো পদকে ব্যক্ত করাকে বর্ণনা বলে। ২. সংজ্ঞার ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে আসন্ন জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। অন্যদিকে, বর্ণনার ক্ষেত্রে উপলক্ষণ বা অবান্তর লক্ষণ উল্লেখ করতে হয়। ৩. যৌক্তিক সংজ্ঞার সুনির্দিষ্ট কতকগুলো নিয়ম রয়েছে। কোনো পদের সংজ্ঞা প্রদানের সময় ঐ নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। অন্যদিকে, বর্ণনার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। তাই বর্ণনার ক্ষেত্রে আবশ্যিকভাবে নিয়ম অনুসরণের কোনো প্রয়োজন পড়ে না। ৪. সকল পদের সংজ্ঞা দেওয়া যায় না। কেননা সকল পদের জাত্যর্থ উল্লেখ করা সবসময় সম্ভব হয় না। অন্যদিকে, সব পদের বর্ণনা দেওয়া যায়। ৫. সংজ্ঞার ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয় বিধায় এটি সবসময় একই থাকে। অর্থাৎ, স্থান-কাল-পাত্রভেদে সংজ্ঞা সবসময় একই থাকে। অন্যদিকে, বর্ণনার ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয় না বিধায় বর্ণনা ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ, স্থান-কাল-পাত্রভেদে বর্ণনা ভিন্ন ভিন্ন হয়। পরিশেষে বলা যায়, সংজ্ঞা ও বর্ণনার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে কিছু কিছু দিক থেকে উভয়ের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতাও রয়েছে।
HSCLogic 2nd PaperSylhet 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।