শেয়ারFacebookWhatsApp

দুর্বোধ্য সংজ্ঞা কেন হয়?

উত্তর: সংজ্ঞায় জটিল বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে— 'যে পদের সংজ্ঞা দেওয়া হবে, সংজ্ঞাটি সেই পদ অপেক্ষা স্পষ্টতর হতে হবে, কোনো দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না।' এ নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় জটিল বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি সংঘটিত হয়। যেমন- বক হলো শ্বেত-শুভ্র দীর্ঘ-গ্রীব, দ্বিবিশিষ্টচারী সুশ্রী বিহঙ্গ। এটি একটি দুর্বোধ্য সংজ্ঞার দৃষ্টান্ত। কেননা এতে দুর্বোধ্য ভাষা ব্যবহার করে বকের সংজ্ঞা দেওয়া হয়েছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দুর্বোধ্য সংজ্ঞা কেন হয়?

উদ্দীপক

অমি তার বন্ধু শুভকে মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে বলল, 'মানুষ হয় এমন প্রাণী যারা খাবার খায় ও পানি পান করে'। বলল, 'মানুষ হয় দুই হাত বিশিষ্ট প্রাণী'। তাদের তৃতীয় বন্ধু মুন্না বলল, 'সব পদেরই সংজ্ঞা দেওয়া সম্ভব নয়'।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

যে সব শব্দ ব্যবহার করে একটি পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে সংজ্ঞার্থ পদ বলে।

উত্তর

সংজ্ঞায় জটিল বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে— 'যে পদের সংজ্ঞা দেওয়া হবে, সংজ্ঞাটি সেই পদ অপেক্ষা স্পষ্টতর হতে হবে, কোনো দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না।' এ নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় জটিল বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি সংঘটিত হয়। যেমন- বক হলো শ্বেত-শুভ্র দীর্ঘ-গ্রীব, দ্বিবিশিষ্টচারী সুশ্রী বিহঙ্গ। এটি একটি দুর্বোধ্য সংজ্ঞার দৃষ্টান্ত। কেননা এতে দুর্বোধ্য ভাষা ব্যবহার করে বকের সংজ্ঞা দেওয়া হয়েছে।

উত্তর

অমি ও শুভ'র কথায় সংজ্ঞার অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ও আপতিক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কোনো পদের সংজ্ঞায় যদি দেখা যায় যে, সংজ্ঞার্থ পদ সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থকে বাড়িয়ে দিচ্ছে, তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ অতিব্যাপক সংজ্ঞা বলে বিবেচিত হবে। যেমন— 'মানুষ হয় মেরুদণ্ডী প্রাণী'। এই সংজ্ঞায় মানুষকে মেরুদণ্ডী প্রাণী বলায় অন্যান্য মেরুদণ্ডী প্রাণীও মানুষ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। ফলে মানুষের ব্যক্ত্যর্থ বেড়ে যাচ্ছে। তাই এটি একটি অতিব্যাপক সংজ্ঞা। উদ্দীপকের অমিও তার বন্ধু শুভকে মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে বলল, 'মানুষ হয় এমন প্রাণী যারা খাবার খায় ও পানি পান করে'। এখানে মানুষকে এমন সকল প্রাণীর অন্তর্ভুক্ত করা হয়েছে যারা খাবার খায় ও পানি পান করে। তাই এখানে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। আবার, একটি সংজ্ঞায় অতিরিক্ত গুণটুকু যদি পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে সংজ্ঞা ভ্রান্ত হবে। এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম আপতিক বা অবান্তর সংজ্ঞা। যেমন- মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ জীব । এখানে অতিরিক্ত 'দ্বিপদ' গুণটি মানুষ পদের জাত্যর্থ না হয়ে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হওয়ায় আপতিক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। উদ্দীপকের শুভ বলে, 'মানুষ হয় দুই হাত বিশিষ্ট প্রাণী'। এখানে 'দুই হাত বিশিষ্ট' গুণটি মানুষ পদের জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাই সংজ্ঞাটিতে আপতিক বা অবান্তর সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।

উত্তর

মুন্নার কথাটি 'সব পদেরই সংজ্ঞা দেওয়া সম্ভব নয়' দ্বারা যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা নির্দেশ করা হয়েছে। তাই তার বক্তব্যটি যথার্থ। যৌক্তিক সংজ্ঞার প্রধান উদ্দেশ্য হলো অপরিহার্য গুণ হিসেবে পদের জাত্যর্থকে প্রকাশ করা। অর্থাৎ আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ উল্লেখ করে যৌক্তিক সংজ্ঞা প্রদান করা হয়। কিন্তু এমন অনেক পদ রয়েছে যাদের আসন্নতম জাতি কিংবা বিভেদক লক্ষণ নেই। সেসব পদের ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। বৃহত্তম জাতি ব্যক্ত্যর্থের দিক থেকে সবচেয়ে বড়। একে অপর কোনো বড় জাতির অন্তর্ভুক্ত করা যায় না। অর্থাৎ এর কোনো আসন্নতম জাতি নেই। তাই এর সংজ্ঞা দান সম্ভব নয়। আবার, নামবাচক পদগুলো অর্থহীন চিহ্নমাত্র। এদের মধ্যে কোন জাত্যর্থ নেই। তাই এদের সংজ্ঞা দানও সম্ভব নয়। কোনো একক ব্যক্তি বা বস্তুর মধ্যে অগণিত গুণ বর্তমান থাকে। তাই এদের সবগুলোকে সংজ্ঞায় উল্লেখ করা যায় না। তাই এদেরও সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। এছাড়াও বিশিষ্ট গুণবাচক পদ যেমন- সততা, সত্যবাদিতা, সাদাত্ব, মিষ্টত্ব ইত্যাদির সংজ্ঞা দেওয়া যায় না। মনের মৌলিক গুণসমূহ যেমন— সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, প্রেম, বিরহ ইত্যাদির সংজ্ঞা দেওয়া যায় না। কতকগুলো অপরিহার্য ধারণার সংজ্ঞা দেওয়া যায় না। যেমন— দেশ, কাল, আত্মা, ঈশ্বর ইত্যাদি। আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকের মুন্নার 'সব পদেরই সংজ্ঞা দেওয়া সম্ভব নয়' কথাটি যৌক্তিক।
HSCLogic 2nd Paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।