'দৃশ্যকল্প-৩'-এর দ্বারা অব্যাপক সংজ্ঞা নির্দেশিত হয়েছে। কেননা, এখানে সংজ্ঞেয় পদের চেয়ে সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ কম হয়েছে।
কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ ও স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার জন্য নির্দিষ্ট কতকগুলো নিয়ম রয়েছে যেগুলো কোনো পদের যৌক্তিক সংজ্ঞা প্রদানের জন্য আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদ ও সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ পরস্পর সমান হবে। যৌক্তিক সংজ্ঞার এ নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ, কোনো সংজ্ঞায় সংজ্ঞেয় পদের চেয়ে সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ, কম হলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এ ত্রুটিকে অব্যাপক সংজ্ঞা - অনুপপত্তি বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-৩'-এ 'মানুষ' পদের সংজ্ঞায় মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন শিক্ষিত জীব'- এমন সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে সংজ্ঞেয় পদের চেয়ে সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ কম। তাই 'দৃশ্যকল্প-৩'-এ অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।