শেয়ারFacebookWhatsApp

বাহুল্য সংজ্ঞা কী?

উত্তর: যখন কোনো পদের সংজ্ঞায় জাত্যর্থের অতিরিক্ত গুণের উল্লেখ করা হয় এবং গুণটি যদি উপলক্ষণ হয় তাহলে সংজ্ঞায় যে অনুপপত্তি হয় তাকে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি বা বাহুল্য সংজ্ঞা বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

বাহুল্য সংজ্ঞা কী?

উদ্দীপক

এক সুন্দর শীতের সন্ধ্যা। বাড়ির উঠানে বসে দুই বোন ফারিফতা ও আদ্রিয়া চাঁদের আলো উপভোগ করছিল। কথা প্রসঙ্গে ফারিফতা আদ্রিয়াকে বলল, চাঁদ কী? আদ্রিয়া বলল, চাঁদ হলো শশী। ফারিফতা বলল, "তোমার কথা ঠিক নয়। চাঁদ হলো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। "

বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024

উত্তর

যখন কোনো পদের সংজ্ঞায় জাত্যর্থের অতিরিক্ত গুণের উল্লেখ করা হয় এবং গুণটি যদি উপলক্ষণ হয় তাহলে সংজ্ঞায় যে অনুপপত্তি হয় তাকে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি বা বাহুল্য সংজ্ঞা বলে।

উত্তর

কোনো পদের পূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতিকে বলা হয় যৌক্তিক সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে কোনো একটি পদকে স্পষ্টভাবে প্রকাশ পায়। এর ফলে আমরা একটি পদের প্রকৃত অর্থ জানতে পারি। এর মাধ্যমে আমরা একটি পদের অপরিহার্য গুণ বা গুণাবলি সম্পর্কেও জানতে পারি। সংজ্ঞার মাধ্যমে ভাষার বিভিন্ন অস্পষ্টতা দূর হয় এবং আমাদের চিন্তাভাবনাকে স্পষ্টভাবে প্রকাশ করতে পারি। তাই যৌক্তিক সংজ্ঞা অপরিহার্য।

উত্তর

উদ্দীপকে চাঁদ সম্পর্কে আদ্রিয়ার মন্তব্য চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা যেভাবে সংজ্ঞা প্রদান করলে চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটে আদ্রিয়া সেভাবে সংজ্ঞা প্রদান করেছে। কোনো পদের সংজ্ঞায় পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। সংজ্ঞার ক্ষেত্রে পদের জাত্যর্থের কম বা বেশি উল্লেখ করা যায় না। এছাড়া কোনো পদের সংজ্ঞার ক্ষেত্রে করগা নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞায় তৃতীয় নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে সেই পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। যদি যৌক্তিক সংজ্ঞায় এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় পদটির সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে চক্রক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকে আদ্রিয়া চাঁদ হয় শশী বলে যে মন্তব্য প্রদান করেছে, তাতে চাদ ও শশী পরস্পর সমার্থক শব্দ। যেহেতু যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করেছে, তাই আদ্রিয়ার মন্তব্য চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকে ফারিফতা চাঁদের যে সংজ্ঞা প্রদান করেছে তা যৌক্তিক সংজ্ঞা নির্দেশিত হয়েছে। কেননা উদ্দীপকে ফারিফতার দেখা চাঁদের সংজ্ঞাটি যুক্তিযুক্ত। সংজ্ঞার মাধ্যমে একটি পদ আমাদের কাছে স্পষ্টভাবে প্রকাশিত হয়। ফলে আমরা একটি পদের প্রকৃত অর্থ জানতে পারি সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। তাই সংজ্ঞার ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করে সংজ্ঞা প্রদান করতে হয়। তাই সংজ্ঞা সবসময় একই রকম থাকে। ব্যক্তিভেদে ভিন্ন হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ, সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে ব্যক্তির কোনো স্বাধীনতা নেই। সকল পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা যায় তার সংজ্ঞা প্রদান করা যায়। উদ্দীপকের ফারিফতার চাঁদের সংজ্ঞাটি তাই যুক্তিযুক্ত। কারণ উদ্দীপকে ফারিফতা চাঁদের সংজ্ঞা দিতে গিয়ে বলে, “চাঁদ হলো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। " এখানে চাঁদের যে সংজ্ঞা প্রদান করা হয়েছে তা বিজ্ঞানসম্মত। কারণ এখানে সংজ্ঞার কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি অথবা কোনো অনুপপত্তি ঘটেনি। সুতরাং উদ্দীপকে ফারিফতা চাঁদের যে সংজ্ঞা প্রদান করেছে তা যৌক্তিক।
HSCLogic 2nd Paperবাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।