শেয়ারFacebookWhatsApp

যৌক্তিক সংজ্ঞা কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর: যুক্তিতে ব্যবহৃত পদসমূহকে সুস্পষ্টভাবে জানার জন্য যৌক্তিক সংজ্ঞা গুরুত্বপূর্ণ। যুক্তিবিদ্যায় 'যুক্তিগঠনের ক্ষেত্রে যেসব যুক্তিবাক্যের দরকার তাদের প্রত্যেকটিতে দু'টি করে পদ ব্যবহার করা হয়। যুক্তিবাক্যে ব্যবহারের সময় প্রতিটি পদের অর্থ সুস্পষ্টভাবে জানা দরকার। নইলে অর্থ প্রকাশের ক্ষেত্রে দ্ব্যর্থবোধকতা দেখা দিতে পারে। আর আমরা জানি, সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করা। তাই একটি যুক্তিতে ভ্রান্তি পরিহার করে বৈধ যুক্তি প্রণয়নে যৌক্তিক সংজ্ঞা গুরুত্বপূর্ণ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

যৌক্তিক সংজ্ঞা কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উদ্দীপক

রাতুল বললো, 'টমেটো নয় আপেল'। সিত্তা বললো, টমেটো হয় টক জাতীয় রসালো সবজি'। আর রিক্তা প্রত্যুত্তরে বললো, 'পৃথিবীর প্রায় সর্বত্রই টমেটো পাওয়া যায়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও পটাসিয়াম । মানুষ বিভিন্ন উপায়ে টমেটো খায়। কেউ খায় টমেটোর সালাদ আর কেউ বা রান্না করে । তাছাড়া টমেটো সস, জুস ও চাটনীও খুব মজা।'

হলিক্রস কলেজ · 2024

উত্তর

যৌক্তিক সংজ্ঞায় যে পদের সংজ্ঞা প্রদান করা হয় তাকে সংজ্ঞেয় পদ বলে।

উত্তর

যুক্তিতে ব্যবহৃত পদসমূহকে সুস্পষ্টভাবে জানার জন্য যৌক্তিক সংজ্ঞা গুরুত্বপূর্ণ। যুক্তিবিদ্যায় 'যুক্তিগঠনের ক্ষেত্রে যেসব যুক্তিবাক্যের দরকার তাদের প্রত্যেকটিতে দু'টি করে পদ ব্যবহার করা হয়। যুক্তিবাক্যে ব্যবহারের সময় প্রতিটি পদের অর্থ সুস্পষ্টভাবে জানা দরকার। নইলে অর্থ প্রকাশের ক্ষেত্রে দ্ব্যর্থবোধকতা দেখা দিতে পারে। আর আমরা জানি, সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করা। তাই একটি যুক্তিতে ভ্রান্তি পরিহার করে বৈধ যুক্তি প্রণয়নে যৌক্তিক সংজ্ঞা গুরুত্বপূর্ণ।

উত্তর

রাতুলের বক্তব্য যৌক্তিক সংজ্ঞায় নঞর্থক সংজ্ঞা বিষয়টি ব্যক্ত করে। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে নঞর্থক ভাষা ব্যবহার করলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি বলে। যেমন- 'মানুষ নয় চতুষ্পদী জীব'। এখানে যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে মানুষ কী তা না বলে মানুষ কী নয় তাই বলা হয়েছে। তাই সংজ্ঞাটিতে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অনুরূপ অনুপপত্তি উদ্দীপকের রাতুলের বক্তব্যেও পরিলক্ষিত হয়। উদ্দীপকের রাতুল বললো, 'টমেটো নয় আপেল'। এখানে 'টমেটো'র সংজ্ঞা দিতে গিয়ে 'আপেল নয়' শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। ফলে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

সিত্তা ও রিক্তার বক্তব্যগুলোয় যথাক্রমে যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা প্রকাশ পাওয়ায় উভয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান। যৌক্তিক সংজ্ঞা হচ্ছে যথার্থ যুক্তি গঠনের জন্য যুক্তিবাক্যে ব্যবহৃত পদসমূহের অর্থকে সুস্পষ্ট করে উপস্থাপন করার প্রক্রিয়া। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করা। এ কারণে যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ জাত্যর্থকে সুস্পষ্টভাবে ব্যক্ত করা হয়। তাই সংজ্ঞা হয় সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। এ কারণে সংজ্ঞা সবসময় একই হয়ে থাকে। তাই এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। অন্যদিকে, কোন পদের উপলক্ষণ অথবা অবান্তর লক্ষণ অথবা জাত্যর্থের অংশ বিশেষের সাথে এগুলোকে মিশিয়ে উল্লেখ করাকে বর্ণনা বলা হয়। বর্ণনায় উপলক্ষণ (Proprium) বা অবান্তর লক্ষণ (Accidens) উল্লেখ করে সংশ্লিষ্ট পদের বিবৃতি দেওয়া হয়। এক্ষেত্রে পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয় না। বর্ণনা সুনির্ধারিত বা সুনির্দিষ্ট নয়। তাই বর্ণনা ব্যক্তিভেদে আলাদা হয় বলে এটি একটি লৌকিক প্রক্রিয়া। এ কারণে সংজ্ঞা ও বর্ণনা একটি থেকে অন্যটি পৃথক। উদ্দীপকের সিত্তার বক্তব্যে বলা হয়েছে, টমেটো হয় টক জাতীয় রসালো সবজি'। এখানে 'টমেটো' 'পদটির সম্পূর্ণ গুণ প্রকাশ পেয়েছে। তাই এটি একটি যৌক্তিক সংজ্ঞার দৃষ্টান্ত। কিন্তু রিক্তার বক্তব্যে টমেটোর জাত্যর্থের কোনোরূপ উল্লেখ না করে একটি সাধারণ বিবৃতি প্রকাশ পেয়েছে । তাই এটি বর্ণনার একটি দৃষ্টান্ত। আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের সিক্তার কথায় 'যৌক্তিক সংজ্ঞা ও রিক্তার কথাগুলোর দ্বারা 'বর্ণনা' প্রকাশ পাওয়ায় উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSCLogic 2nd Paperহলিক্রস কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।