শেয়ারFacebookWhatsApp

পরতম জাতির যৌক্তিক সংজ্ঞা সম্ভব নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর: সর্বোচ্চ জাতি হওয়ার কারণে পরতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না। পরতম জাতি অর্থ হলো সর্বোচ্চ জাতি। এ জাতিকে কখনই উপজাতি হিসেবে চিহ্নিত করা বা কোনো জাতির অধীনে বিবেচনা করা যায় না। তাই সর্বোচ্চ জাতি হিসেবে পরতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না। যেমন: 'দ্রব্য' পদের কোনো উচ্চতর জাতি নেই। তাই এর আসন্নতম জাতি উল্লেখ করা যায় না। এ কারণে পরতম জাতি হিসেবে দ্রব্যের সংজ্ঞা দেওয়া সম্ভব নয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

পরতম জাতির যৌক্তিক সংজ্ঞা সম্ভব নয় কেন? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: ফুল হয় পুষ্প। দৃশ্যকল্প-২: জবা হয় সপুষ্পক উদ্ভিদ। দৃশ্যকল্প-৩: চুল হয় নিকষ কালো দীঘল কেশ বিন্যাস।

নটরডেম কলেজ · 2024

উত্তর

কোনো পদের পূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট প্রকাশকে যৌক্তিক সংজ্ঞা বলে।

উত্তর

সর্বোচ্চ জাতি হওয়ার কারণে পরতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না। পরতম জাতি অর্থ হলো সর্বোচ্চ জাতি। এ জাতিকে কখনই উপজাতি হিসেবে চিহ্নিত করা বা কোনো জাতির অধীনে বিবেচনা করা যায় না। তাই সর্বোচ্চ জাতি হিসেবে পরতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না। যেমন: 'দ্রব্য' পদের কোনো উচ্চতর জাতি নেই। তাই এর আসন্নতম জাতি উল্লেখ করা যায় না। এ কারণে পরতম জাতি হিসেবে দ্রব্যের সংজ্ঞা দেওয়া সম্ভব নয়।

উত্তর

দৃশ্যকল্প-৩ এর সংজ্ঞাটি হলো দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। কোনো পদের সংজ্ঞায় সহজ-সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ও জটিল ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন- 'বটবৃক্ষ হচ্ছে জটাজট লাঞ্ছিত সবিতাতপ নিরোধক মহাস্থবির পাদপ।' এই উদাহরণটি জটিল ভাষায় হওয়ার কারণে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অনুরূপভাবে উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ সংজ্ঞার দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি লক্ষ করা যায়। উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ বর্ণিত, চুল হয় নিকষ কালো দীঘল কেশ বিন্যাস। এ সংজ্ঞাটি সবার কাছে বোধগম্য নয়। কারণ এখানে কিছুটা দুর্বোধ্য ভাষা ব্যবহার করে 'চুল' পদের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই সংজ্ঞাটিতে চুলের অর্থ সুস্পষ্ট হওয়ার পরিবর্তে আরও জটিল হয়েছে। এ কারণে এটি দুর্বোধ্য সংজ্ঞার একটি দৃষ্টান্ত।

উত্তর

দৃশ্যকল্প-১ ও ২ এ নির্দেশিত সংজ্ঞা দুটি হলো যথাক্রমে চক্রক সংজ্ঞা ও অতিব্যাপক সংজ্ঞা। নিচে চক্রক সংজ্ঞা ও অতিব্যাপক সংজ্ঞার সম্পর্ক বিশ্লেষণ করা হলো— যৌক্তিক সংজ্ঞার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যেগুলো কোনো পদের 'সংজ্ঞা প্রদানের জন্য আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় পদটির সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে যদি কোনো পদের সংজ্ঞায় সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয় । যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে চক্রক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ 'ফুল' পদের সংজ্ঞায় 'পুষ্প' পদটি উপস্থাপন করা হয়েছে। এখানে 'ফুল' ও 'পুষ্প' পরস্পর সমার্থক শব্দ। অর্থাৎ এখানে যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। তাই দৃশ্যকল্প-১ এ চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। অপরপক্ষে, কোনো পদের সংজ্ঞায় যদি দেখা যায় যে, সংজ্ঞার্থ পদ সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থকে বাড়িয়ে দিচ্ছে, তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ অতিব্যাপক সংজ্ঞা বলে বিবেচিত হবে। যেমন— উদ্দীপকর দৃশ্যকল্প-২ এ 'জবা' পদটিকে সপুষ্পক উদ্ভিদ হিসেবে সংজ্ঞায়িত করায় অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা, এখানে সপুষ্পক উদ্ভিদের ব্যক্ত্যর্থ জবা ফুলের ব্যক্ত্যর্থকে অতিক্রম করেছে। জবা ফুল ছাড়াও আরও অনেক সপুষ্পক উদ্ভিদ রয়েছে যেগুলোকে অন্তর্ভুক্ত না করেই সপুষ্পক উদ্ভিদ গুণটি কেবল জবা ফুলের বেলায় স্বীকার করা হয়েছে। এর ফলে দৃষ্টান্তটিতে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ নির্দেশিত চক্রক সংজ্ঞাটিতে যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করায় এবং দৃশ্যকল্প-২ নির্দেশিত অতিব্যাপক সংজ্ঞায় যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মটি লঙ্ঘন করায় উভয়ই ভ্রান্ত সংজ্ঞার দিক দিয়ে পরস্পর সম্পর্কযুক্ত।
HSCLogic 2nd Paperনটরডেম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।