সংজ্ঞাদান বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: সংজ্ঞাদান বলতে কোনো পদের পূর্ণ জাত্যর্থের স্পষ্ট বিবৃতিকে বোঝায়। কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যেমন—'মানুষ' পদটির সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে মানুষের সব রকম গুণ বর্ণনা করা হয় না। কেবল সেই গুণগুলোই বর্ণনা করা হয় যেগুলো সব মানুষেরই সাধারণ ও আবশ্যিক গুণ (common and essential attributes)। যথা- 'জীববৃত্তি' মানুষ পদটার জাতিগত লক্ষণ বা গুণ এবং 'বুদ্ধিবৃত্তি' তার উপজাতিগত গুণ বা বিভেদক লক্ষণ। 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি'- এ দুটি গুণ যুক্তভাবে 'মানুষ' পদটির জাত্যর্থ। তাই 'মানুষ' পদটির সংজ্ঞা হলো মানুষ হয় বুদ্ধিসম্পন্ন জীব'।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
সংজ্ঞাদান বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর