শেয়ারFacebookWhatsApp

চক্রক সংজ্ঞা বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।

উত্তর: যৌক্তিক সংজ্ঞা প্রদানের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুযায়ী সংজ্ঞায় কোনো পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। এ নিয়ম লঙ্ঘন করে যদি সংজ্ঞায় কোনো পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা হয় তখন চক্রক সংজ্ঞা বা চক্ৰক সংজ্ঞা অনুপপত্তি ঘটে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

চক্রক সংজ্ঞা বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।

উদ্দীপক

রাফি ও সাফি তাদের দাদুর সাথে রংপুর চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে বাঘ, সিংহ, ময়ূরসহ আরও অনেক প্রাণী দেখল। রাফি বলল, মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন মরণশীল জীব। সাফি বলল, সিংহ হয় প্রচণ্ডমত্ত কেশরীসম্পন্ন চতুষ্পদ দেহধারী জীব। দাদু তাদের কথা শুনে হাসতে হাসতে বললেন, তবুও মানুষ সিংহ শিকার করে।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024

উত্তর

যখন কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও স্পষ্টভাবে প্রকাশ করা হয় তখন তাকে সংজ্ঞা বলে।

উত্তর

যৌক্তিক সংজ্ঞা প্রদানের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুযায়ী সংজ্ঞায় কোনো পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। এ নিয়ম লঙ্ঘন করে যদি সংজ্ঞায় কোনো পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা হয় তখন চক্রক সংজ্ঞা বা চক্ৰক সংজ্ঞা অনুপপত্তি ঘটে।

উত্তর

উদ্দীপকে রাফির বক্তব্যে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক সংজ্ঞায় যে পদের সংজ্ঞা দেওয়া হবে সে পদের পূর্ণ জাত্যর্থকে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অর্থাৎ পদটির আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়া যৌক্তিক সংজ্ঞা প্রদানের জন্য কতগুলো নিয়ম আবশিকভাবে পালন করতে হয়। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুযায়ী, যৌক্তিক সংজ্ঞায় অবশ্যই একটি পদের পূর্ণ জাত্যর্থকে উল্লেখ করতে হবে। জাত্যর্থের অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করতে পারবে না। অর্থাৎ কোনো ক্ষেত্রে পদের জাত্যর্থ ছাড়া এর অতিরিক্ত বৈশিষ্ট্য হিসেবে কোনো উপলক্ষণ উল্লেখ করা হলে তা বাহুল্য দোষ বলে বিবেচিত হবে। যার ফলে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি ঘটে। উদ্দীপকে রাফি মানুষ পদের সংজ্ঞায় মানুষকে বুদ্ধিবৃত্তিসম্পন্ন মরণশীল জীব হিসেবে যে বক্তব্য প্রদান করেছে এতে মানুষ পদের অতিরিক্ত উপলক্ষণ মরণশীল গুণটি উল্লেখ করায় বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা কোনো পদের সংজ্ঞেয় জাত্যর্থের অতিরিক্ত গুণ উপলক্ষণের উল্লেখ করলে সংজ্ঞায় বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি ঘটে।

উত্তর

উদ্দীপকে সাফির বক্তব্যে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। কেননা সাফি তার বক্তব্যে যৌক্তিক সংজ্ঞায় দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করেছে। সংজ্ঞার উদ্দেশ্য হচ্ছে পদের অর্থকে সহজবোধ্য ও সুস্পষ্ট করা। যার কারণে সংজ্ঞায় সবসময় সহজ, সরল ও সকলের বোধগম্য ভাষার প্রয়োগ ঘটাতে হবে। এজন্য সংজ্ঞায় দুর্বোধ্য বা সকলের বোধগম্য নয় এমন কোনো শব্দ বা ভাষা ব্যবহার করা যাবে না। কিন্তু যদি কোনো ক্ষেত্রে সংজ্ঞার্থ পদের মধ্যে দুর্বোধ্য শব্দ প্রয়োগ করা হয় তাহলে সংজ্ঞায় দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে। কেননা সংজ্ঞায় দ্বিতীয় নিয়ম অনুযায়ী সংজ্ঞেয় দুর্বোধ্য দ্ব্যর্থক বা আলঙ্কারিক কোনো শব্দ বা ভাষা ব্যবহার করা যাবে না। উদ্দীপকে সাফি সিংহের সংজ্ঞা দিতে গিয়ে জটিল ও দুর্বোধ্য ভাষা ব্যবহার করেছে। কিন্তু যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুযায়ী সংজ্ঞায় কোনো দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। ফলে সাফির সংজ্ঞায় দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে সাফির বক্তব্যে সিংহের যে সংজ্ঞা প্রতিফলিত হয়েছে তা সহজ ও বোধগম্য না হয়ে দুর্বোধ্য হয়েছে । তাই এতে অনুপপত্তি ঘটেছে।
HSCLogic 2nd Paperক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।