শেয়ারFacebookWhatsApp

মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না কেন?

উত্তর: মৌলিক গুণের অপরিহার্য অর্থ প্রকাশ করা যায় না বলে এ বিষয়ের কোনো সংজ্ঞাও দেওয়া যায় না। ব্যক্তি বা বস্তুর বিভিন্ন মৌলিক গুণ রয়েছে। যেমন- হাসি, কান্না, আনন্দ, বেদনা, প্রেম, বিরহ, স্বাদ, গন্ধ, তিক্ততা, মিষ্টতা ইত্যাদি। এসব মৌলিক গুণের কোনো আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ নেই। ফলে এই গুণগুলোকে কোনো শ্রেণির অন্তর্ভুক্ত করা যায় না এবং যৌক্তিক সংজ্ঞার নিয়মনীতি অনুসরণ করা সম্ভবপর হয় না। এজন্যই মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না কেন?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মানুষ হলো শান্তিপ্রিয় দ্বিপদ জীব। দৃশ্যকল্প-২: মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন বিচারশীল জীব। দৃশ্যকল্প-৩: মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।

Jessore · 2024

উত্তর

যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে সংজ্ঞেয় পদ বলে।

উত্তর

মৌলিক গুণের অপরিহার্য অর্থ প্রকাশ করা যায় না বলে এ বিষয়ের কোনো সংজ্ঞাও দেওয়া যায় না। ব্যক্তি বা বস্তুর বিভিন্ন মৌলিক গুণ রয়েছে। যেমন- হাসি, কান্না, আনন্দ, বেদনা, প্রেম, বিরহ, স্বাদ, গন্ধ, তিক্ততা, মিষ্টতা ইত্যাদি। এসব মৌলিক গুণের কোনো আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ নেই। ফলে এই গুণগুলোকে কোনো শ্রেণির অন্তর্ভুক্ত করা যায় না এবং যৌক্তিক সংজ্ঞার নিয়মনীতি অনুসরণ করা সম্ভবপর হয় না। এজন্যই মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না।

উত্তর

দৃশ্যকল্প-২ এ মানুষ এর সংজ্ঞায় 'বুদ্ধিবৃত্তিসম্পন্ন বিচারশীল জীব' বলায় মানুষের জাত্যর্থবহির্ভুত গুণ 'রিচারশীল' উল্লেখ করা হয়েছে। এই 'বিচারশীল' গুণটি মানুষের উপলক্ষণ হওয়ায় 'বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি' ঘটেছে। এই সংজ্ঞাটি যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মটি লঙ্ঘন করেছে। প্রথম নিয়মটি হলো- "যে পদের সংজ্ঞা, দিতে হবে সেই পদের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, তার থেকে বেশিও নয়, কমও নয়।" কোনো 'পদের সংজ্ঞায় যদি পদের জাত্যর্থ থেকে অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় এবং সেই অতিরিক্ত গুণটি যদি পদের উপলক্ষণ হয় তাহলে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি ঘটে। দৃশ্যকল্প-২ এ মানুষ পদের সংজ্ঞায় বলা হয়েছে, "মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন বিচারশীল জীব।" এখানে মানুষের জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি ছাড়াও অতিরিক্ত গুণ হিসেবে 'বিচারশীল' উল্লেখ করা হয়েছে। এই বিচারশীল গুণটি মানুষ পদের উপলক্ষণ। ফলে সংজ্ঞাটি ভ্রান্ত হয়েছে এবং এরূপ সংজ্ঞার নাম হলো বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি।

উত্তর

দৃশ্যকল্প-১ এ মানুষ পদের সংজ্ঞায় 'শান্তিপ্রিয় দ্বিপদ জীব' বলায় মানুষের জাত্যর্থ থেকে অতিরিক্ত গুণ উল্লেখ করা হয়েছে। ফলে ত্রুটিপূর্ণ সংজ্ঞার সৃষ্টি হয়েছে এবং দৃশ্যকল্প-৩ এ মানুষ পদের সংজ্ঞায় ! 'বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব' বলায় মানুষের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয়েছে। | ফলে এটি একটি যৌক্তিক সংজ্ঞা হয়েছে। দৃশ্যকল্প-১ যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মটি লঙ্ঘন করেছে। প্রথম নিয়মটি হলো- "যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, তার থেকে বেশিও নয়, কমও নয়।" এই নিয়মটি অমান্য করে কোনো পদের সংজ্ঞায় জাত্যর্থ থেকে যদি অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় এবং সেই অতিরিক্ত গুণটি যদি পদের 'বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ' হয়, তাহলে সংজ্ঞা ভ্রান্ত হয় এবং এরূপ সংজ্ঞার নাম 'অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি'। আবার অতিরিক্ত গুণটি যদি পদের 'অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ' হয় তাহলে সংজ্ঞা ভ্রান্ত হয় এবং এরূপ সংজ্ঞার । নাম 'আপতিক সংজ্ঞা অনুপপত্তি।' দৃশ্যকল্প-১ এ মানুষের সংজ্ঞায় মানুষের জাত্যর্থ থেকে অতিরিক্ত দু'টি গুণের উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো 'শান্তিপ্রিয়' ও 'দ্বিপদ'। এই 'শান্তিপ্রিয়' গুণটি মানুষের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ আর 'দ্বিপদ' গুণটি মানুষের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। সুতরাং এই নিয়মের আলোকে বলা যায়, দৃশ্যকল্প-১ এ দুটি অনুপপত্তির সৃষ্টি হয়েছে 1 'অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি' ও 'আপতিক সংজ্ঞা অনুপপত্তি'। কিন্তু দৃশ্যকল্প-৩ যৌক্তিক সংজ্ঞার কোনো নিয়ম লঙ্ঘন করেনি। মানুষের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি গুণ দুটি মানুষের জাত্যর্থ। সুতরাং দৃশ্যকল্প-৩ এ মানুষের সংজ্ঞায় যৌক্তিক সংজ্ঞার নিয়ম • অনুসরণ করায় কোনো ধরনের অনুপপত্তির সৃষ্টি হয়নি।
HSCLogic 2nd PaperJessore 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

প্রশ্ন পাওয়া যায়নি | Prosthuti