শেয়ারFacebookWhatsApp

যৌক্তিক সংজ্ঞায় অনুপপত্তি ঘটে কেন? ব্যাখ্যা কর।

উত্তর: কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। কোনো পদের সংজ্ঞা যথার্থ ও নির্ভুল হতে হলে তাকে কতকগুলো নিয়ম মেনে . চলতে হয়। যদি সংজ্ঞার কোনো একটি বা একাধিক নিয়ম লঙ্ঘন করা - হয়, তখনই যৌক্তিক সংজ্ঞায় অনুপপত্তি ঘটে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

যৌক্তিক সংজ্ঞায় অনুপপত্তি ঘটে কেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: শীতকাল নয় গ্রীষ্মকাল। দৃশ্যকল্প-২: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী। দৃশ্যকল্প-৩: চট্টগ্রাম হয় সমুদ্র, পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যসমৃদ্ধ বিভাগ।

Sylhet · 2024

উত্তর

কোনো পদের সম্পূর্ণ জাত্যর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে।

উত্তর

কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। কোনো পদের সংজ্ঞা যথার্থ ও নির্ভুল হতে হলে তাকে কতকগুলো নিয়ম মেনে . চলতে হয়। যদি সংজ্ঞার কোনো একটি বা একাধিক নিয়ম লঙ্ঘন করা - হয়, তখনই যৌক্তিক সংজ্ঞায় অনুপপত্তি ঘটে।

উত্তর

দৃশ্যকল্প-১ এ নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। আমরা জানি, যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুসারে, পদের সংজ্ঞায় সদর্থক বা ইতিবাচক - ভাষা ব্যবহার করতে হবে, কোনো নঞর্থক, বা নেতিবাচক ভাষা - ব্যবহার করা যাবে না। এ নিয়মটি লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করলে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের সাধারণ ও আবশ্যকীয় গুণ বা গুণসমূহ উল্লেখ করে পদের অর্থকে স্পষ্ট ও সুনির্দিষ্ট করা; কিন্তু কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করলে পদের গুণ প্রকাশিত হয় না বরং পদটি কী নয় সেটা প্রকাশিত হয়। যেমন- "অমঙ্গল হচ্ছে যা মঙ্গল নয়।" এ বাক্যে অমঙ্গল যে মঙ্গল নয়, তা প্রকাশ করা সম্ভব হলেও অমঙ্গলের কোনো বৈশিষ্ট্যে প্রকাশ করা সম্ভব হয়নি। যার কারণে অমঙ্গল পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে প্রকাশ করা সম্ভব হয়নি। তাই পদটিতে নঞর্থক বা নেতিবাচক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটেছে। দৃশ্যকল্প-১ হলো "শীতকাল নয় গ্রীষ্মকাল।" এই সংজ্ঞায় 'নয়' শব্দটি একটি নঞর্থক ভাষা। ফলে সংজ্ঞাটি যৌক্তিক সংজ্ঞার উত্ত নিয়ম লঙ্ঘন করেছে এবং ত্রুটিপূর্ণ হয়েছে। এরূপ ত্রুটিপূর্ণ সংজ্ঞার নাম হলো নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি।

উত্তর

দৃশ্যকল্প-২ এ মানুষের পূর্ণ জাতার্থ উল্লেখ করায় যৌক্তিক সংজ্ঞা নির্দেশিত হয়েছে এবং দৃশ্যকল্প-৩ এ চট্টগ্রাম নামক একটি স্পানকে বিভিন্ন গুণ দ্বারা বর্ণনা দেওয়া হয়েছে। সংজ্ঞা ও বর্ণনার মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন- ১. সংজ্ঞা হচ্ছে কোনো পদের সম্পূর্ণ জাতাথকে সুস্পষ্টভাবে প্রকাশ। অন্যদিকে, কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ বা জাতার্থের অংশবিশেষের সাথে এগুলোকে মিলিয়ে উল্লেখ করাকে বর্ণনা বলে। ২ . কোনো পদের ক্ষেত্রে সবসময় সংজ্ঞা প্রদান করতে হয়। কিন্তু বর্ণনা প্রদান করা হয় কোনো বিষয় বা বস্তুর। ৩. সংজ্ঞা হচ্ছে একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। অন্যদিকে, বর্ণনা একটি লৌকিক প্রক্রিয়া। ৪. সংজ্ঞার ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। অন্যদিকে, বর্ণনার ক্ষেত্রে উপলক্ষণ বা অবান্তর লক্ষণ উল্লেখ করতে হয়। ৫. সংজ্ঞার মূল্য সবসময়ই সমান হয়ে থাকে। অন্যদিকে, বর্ণনার মূল্য সবসময়ই সমান হয় না। ৬. সংজ্ঞার মাধ্যমে আমরা একটা পদ সম্পর্কে পুনরুক্তি ও অসংগতি দূর করতে পারি। অন্যদিকে, বর্ণনার মাধ্যমে পদ সম্পর্কিত পুনরুক্তি বা অসংগতি দূর করা সম্ভব নয়। ৭. পদের অর্থ সুনির্দিষ্ট ও সুনির্ধারিত হওয়ার ফলে একটা পদের কেবল একটা সংজ্ঞাই হয়; কিন্তু, একটি বস্তুর একাধিক বর্ণনা হতে পারে। ৮. যে পদের কোনো জাতার্থ নেই সে পদের কখনো সংজ্ঞা দেওয়া যায় না। কিন্তু জাত্যর্থক, অজাত্যর্থক ইত্যাদি সকল পদের সংজ্ঞা দেওয়া যায়।
HSCLogic 2nd PaperSylhet 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।