শেয়ারFacebookWhatsApp

মানুষের মৌলিক অনুভূতিকে কেন সংজ্ঞায়িত করা যায় না? ব্যাখ্যা কর।

উত্তর: মানুষের মৌলিক অনুভূতিগুলো হলো- হাসি, কান্না, আনন্দ, বেদনা, প্রেম, বিরহ ইত্যাদি। আর এই মৌলিক অনুভূতির কোনো আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ নেই। ফলে এই গুণগুলোকে কোনো শ্রেণির অন্তর্ভুক্ত করা যায় না এবং যৌক্তিক সংজ্ঞার নিয়মনীতি অনুসরণ করা সম্ভবপর হয় না। এ জন্যই মানুষের মৌলিক অনুভূতিকে সংজ্ঞায়িত করা যায় না।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

মানুষের মৌলিক অনুভূতিকে কেন সংজ্ঞায়িত করা যায় না? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: যিনি শিক্ষা অর্জন করেন তিনিই শিক্ষার্থী। দৃশ্যকল্প-২: সাহিত্যিকরা হলেন সমাজের চিত্রকর। দৃশ্যকল্প-৩: বটবৃক্ষ হচ্ছে সবিতাতপ নিরোধক পাদপ।

Sylhet · 2024

উত্তর

কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ অথবা জাত্যর্থের অংশবিশেষ উল্লেখ করে কোনো পদকে প্রকাশ করলে তাকে বর্ণনা বলে।

উত্তর

মানুষের মৌলিক অনুভূতিগুলো হলো- হাসি, কান্না, আনন্দ, বেদনা, প্রেম, বিরহ ইত্যাদি। আর এই মৌলিক অনুভূতির কোনো আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ নেই। ফলে এই গুণগুলোকে কোনো শ্রেণির অন্তর্ভুক্ত করা যায় না এবং যৌক্তিক সংজ্ঞার নিয়মনীতি অনুসরণ করা সম্ভবপর হয় না। এ জন্যই মানুষের মৌলিক অনুভূতিকে সংজ্ঞায়িত করা যায় না।

উত্তর

দৃশ্যকল্প-১ এ 'শিক্ষার্থী' এর সংজ্ঞায় 'যিনি শিক্ষা অর্জন করেন' ও 'শিক্ষার্থী' এ দুটি সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। যা যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়মের পরিপন্থি। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়মটি হলো যে পদের সংজ্ঞা দিতে হবে, সেই পদ বা তার প্রতিশব্দ বা সমার্থক শব্দ সংজ্ঞায় ব্যবহার করা যাবে না। সংজ্ঞার এই নিয়মটি লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞা দিলে সংজ্ঞা ভ্রান্ত হয় এবং এরপ ভ্রান্ত সংজ্ঞার নাম চক্রক সংজ্ঞা অনুপপত্তি। যৌক্তিক সংজ্ঞায় একই কথার পুনরুক্তি করা যাবে না। উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য দিতে হবে। সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে সুস্পষ্ট করা। কিন্তু কোনো পদের সংজ্ঞায় প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করলে পদের অর্থ স্পষ্ট হয় না বরং একই বৃত্তে ঘুরপাক খায়। দৃশ্যকল্প-১ এ 'শিক্ষার্থী এব সংজ্ঞায় 'যিনি শিক্ষা অর্জন করেন' শব্দ ব্যবহার করা হয়েছে। মূলত যিনি শিক্ষা অর্জন করেন ও শিক্ষার্থী হলো সমার্থক শব্দ। সুতরাং দৃশ্যকল্প-১ এর সংজ্ঞায় যৌক্তিক সংজ্ঞার উক্ত তৃতীয় নিয়মটি লঙ্ঘন হয়েছে। ফলে ভ্রান্ত সংজ্ঞার সৃষ্টি হয়েছে এবং এরূপ সংজ্ঞার নাম চক্রক সংজ্ঞা অনুপপত্তি। তাহলে বলা যায়, দৃশ্যকল্প-১ এর সংজ্ঞাটি যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়মের পরিপন্থি।

উত্তর

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ উভয়ই যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করেছে। দ্বিতীয় নিয়মটি হলো যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে, সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। এই নিয়মটি লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে দুটি ভ্রান্ত সংজ্ঞার সৃষ্টি হয়। যথা- রূপক সংজ্ঞা অনুপপত্তি ও দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি। দৃশ্যকল্প-২ এ 'সাহিত্যিক' এর সংজ্ঞায় 'সাহিত্যিক' এর রূপক ভাষা 'সমাজের চিত্রকর' ব্যবহার করা হয়েছে। ফলে সমাজের চিত্রকর রূপক শব্দ দ্বারা 'সাহিত্যিক' এর অর্থ স্পষ্টতর ও বোধগম্য হয় না। এই সংজ্ঞাটি উল্লিখিত যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি লঙ্ঘন করেছে বিধায় সংজ্ঞাটি ভ্রান্ত হয়েছে এবং এরূপ সংজ্ঞার নাম রূপক সংজ্ঞা অনুপপত্তি। দৃশ্যকল্প-৩ এ 'বটবৃক্ষ' এর সংজ্ঞায় 'সবিতাতপ নিরোধক পাদপ' শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এই শব্দগুলো অস্পষ্ট ও দুর্বোধ্য। এই শব্দগুলোর মাধ্যমে পদের অর্থ স্পষ্ট ও বোধগম্য হয় না। কিন্তু সংজ্ঞার উদ্দেশ্য পদের অর্থকে সুস্পষ্ট ও বোধগম্য করা। ফলে এই সংজ্ঞাটিও উল্লিখিত যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি লঙ্ঘন করেছে। যার কারণে সংজ্ঞা ভ্রান্ত হয়েছে এবং এরূপ সংজ্ঞার নাম দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি।
HSCLogic 2nd PaperSylhet 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।