যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা বলতে কী বোঝ?
উত্তর: যৌক্তিক সংজ্ঞায় একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। পূর্ণ জাত্যর্থের ক্ষেত্রে একটি পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ আবশ্যিকভাবে উল্লেখ করতে হয়। আবার, যৌক্তিক সংজ্ঞার কতকগুলো নিয়ম রয়েছে যা কোনো পদের সংজ্ঞা প্রদানের জন্য আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। কিন্তু এমন কিছু পদ আছে যেখানে যৌক্তিক সংজ্ঞার নিয়মগুলো প্রয়োগ করা যায় না। যেসব ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার নিয়মগুলো প্রয়োগ করা যায় না, সেসব ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞা সীমাবদ্ধ। তাই যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা বলতে সংজ্ঞা প্রদানে অপারগতাকে বোঝায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা বলতে কী বোঝ?
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর