শেয়ারFacebookWhatsApp

সততা' পদটির সংজ্ঞা দেওয়া যায় না কেন?

উত্তর: সততা একটি গুণবাচক পদ। যেসব পদ কোনো বিষয় বা বস্তুর নাম না বুঝিয়ে স্বতন্ত্রভাবে তাদের গুণ নির্দেশ করে তাকে গুণবাচক পদ বলে। এ পদগুলো মৌলিক গুণবিশিষ্ট এবং এগুলোর সরল বা মৌলিক আর কিছু নেই। যে কারণে এগুলোকে অন্য কোনো গুণের সাথে তুলনা করা যায় না। তাই এদের সংজ্ঞা প্রদান করা যায় না। সততা পদটিও একটি গুণবাচক পদ। এই পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা যায় না, তাই সততা পদটির সংজ্ঞা দেওয়া যায় না।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

সততা' পদটির সংজ্ঞা দেওয়া যায় না কেন?

উদ্দীপক

তথ্য-১: মহাকাশ নয় সমুদ্র। তথ্য-২: কাব্য হলো মধুর সান্ত্বনা বচন। তথ্য-৩: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।

Mymensingh · 2024

উত্তর

পরতম জাতির অর্থ হলো সর্বোচ্চ জাতি বা বৃহত্তম জাতি।

উত্তর

সততা একটি গুণবাচক পদ। যেসব পদ কোনো বিষয় বা বস্তুর নাম না বুঝিয়ে স্বতন্ত্রভাবে তাদের গুণ নির্দেশ করে তাকে গুণবাচক পদ বলে। এ পদগুলো মৌলিক গুণবিশিষ্ট এবং এগুলোর সরল বা মৌলিক আর কিছু নেই। যে কারণে এগুলোকে অন্য কোনো গুণের সাথে তুলনা করা যায় না। তাই এদের সংজ্ঞা প্রদান করা যায় না। সততা পদটিও একটি গুণবাচক পদ। এই পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা যায় না, তাই সততা পদটির সংজ্ঞা দেওয়া যায় না।

উত্তর

উদ্দীপকের তথ্য-১ এ নেতিবাচক সংজ্ঞা পরিলক্ষিত হয়। কেননা এখানে নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। সংজ্ঞার মাধ্যমে একটি পদকে সহজ ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। এজন্য সংজ্ঞায় একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। কোনো পদের যৌক্তিক সংজ্ঞা প্রদান করতে হলে কয়েকটি নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। সেই হিসেবে যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম হলো- পদের সংজ্ঞা সবক্ষেত্রে সদর্থক বা ইতিবাচক হতে হবে। কোনো অবস্থাতেই নঞর্থক বা নেতিবাচক হতে পারে না। সংজ্ঞায় যদি এ নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞা প্রদান করা হয়, তাহলে সংজ্ঞায় নেতিবাচক বা নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। কেননা নেতিবাচক ভাষা ব্যবহারের মাধ্যমে কোনো পদের সংজ্ঞা প্রদান করা হলে পদটির অর্থ অস্পষ্ট থেকে যায়। যার ফলে নঞর্থক বা নেতিবাচক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটে। উদ্দীপকের তথ্য-১ অনুযায়ী, "মহাকাশ নয় সমুদ্র।" এখানে মহাকাশ পদটিকে নেতিবাচকভাবে সংজ্ঞা প্রদান করা হয়েছে, যা যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মের পরিপন্থি

উত্তর

উদ্দীপকের তথ্য-২ এর মাধ্যমে রূপক সংজ্ঞা অনুপপত্তি এবং তথ্য-৩ এর মাধ্যমে যৌক্তিক সংজ্ঞা নির্দেশিত হয়েছে। এদের মধ্যে তথ্য-৩ এর মাধ্যমে নির্দেশিত যৌক্তিক সংজ্ঞাটি যথার্থ। সংজ্ঞার মাধ্যমে একটি পদের জাত্যর্থ উল্লেখ করে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। ফলে সংজ্ঞার মাধ্যমে আমরা একটি পদ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারি। কোনো পদের সংজ্ঞা প্রদানের জন্য কতকগুলো নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। উদ্দীপকের তথ্য-২ এর মাধ্যমে যে সংজ্ঞা প্রদান করা হয়েছে, তাতে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। কেননা এখানে কাব্য পদের রূপক শব্দ মধুর সান্ত্বনা বচন ব্যবহার করা হয়েছে। তাই তথ্য-২ এ রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। অন্যদিকে তথ্য-৩ অনুযায়ী, "মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব'।" সংজ্ঞাটিতে মানুষ পদের সঠিক সংজ্ঞা দান করা হয়েছে। কারণ বাক্যটিতে মানুষ পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে যৌক্তিক সংজ্ঞার সকল নিয়ম অনুসরণ করেই সংজ্ঞা প্রদান করা হয়েছে। ফলে সংজ্ঞাটিতে কোনো ত্রুটি বা কোনো অনুপপত্তি ঘটেনি বা যৌক্তিক সংজ্ঞার কোনো নিয়মকে অমান্য করা হয়নি। তাই উদ্দীপকের তথ্য-৩ এর সংজ্ঞাটি যথার্থ হয়েছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের তথ্য-২ এর মাধ্যমে রূপক সংজ্ঞা অনুপপত্তি প্রতিফলিত হলেও তথ্য-৩ এর মাধ্যমে সঠিক যৌক্তিক সংজ্ঞা প্রতিফলিত হয়েছে। ফলে তথ্য-৩ এর সংজ্ঞাটি একটি যথার্থ সংজ্ঞা বলে মনে হয়।
HSCLogic 2nd PaperMymensingh 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।