দৃশ্যপট-২-এ অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে এবং দৃশ্যপদ-৩- এ অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। নিচে যৌক্তিক সংজ্ঞার আলোকে তা বিশ্লেষণ করা হলো-দৃশ্যপট-২-এ সংজ্ঞেয় পদের চেয়ে সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ কম এবং দৃশ্যপট-৩-এ সংজ্ঞেয় পদের চেয়ে সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ বেশি হয়েছে। দৃশ্যপট-২-এ মানুষ পদের সংজ্ঞায় 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন সৃজনশীল জীব' বলে সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে মানুষ পদের সংজ্ঞায় পদটির জাত্যর্থের অতিরিক্ত সৃজনশীল, গুণের উল্লেখ করা হয়েছে। এ কারণে এখানে সংজ্ঞেয় পদের ব্যক্তর্থের চেয়ে সংজ্ঞার্থ পদের ব্যক্তর্থ কম হয়েছে। যার ফলে সংজ্ঞায় অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়ম অনুযায়ী সংজ্ঞায় সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থের সমান হতে হবে। কোনো অবস্থাতেই কম বা বেশি হতে পারবে না। কিন্তু | দৃশ্যপট-২-এ সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ ও সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থ সমান । না হয়ে সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ কম হয়েছে। যার কারণে দৃশ্যপট-২-এ অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।দৃশ্যপট-৩-এ 'জলপাই' পদের সংজ্ঞায়' 'জলপাই হয় ফল'। বলে সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে 'জলপাই' পদের ব্যক্ত্যর্থের চেয়ে 'ফল' পদের ব্যক্ত্যর্থ অনেক বেশি। তাই এখানে সংজ্ঞায় সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থের চেয়ে সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ অনেক বেশি হয়েছে, যা যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়মবিরোধী। যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়ম অনুযায়ী সংজ্ঞায় সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থের সমান হতে হবে। কোনো অবস্থাতেই কম বা বেশি হতে পারবে না। কিন্তু দৃশ্যপট-৩-এ সংজ্ঞায় সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থ সংজ্ঞার্থ পদের।