শেয়ারFacebookWhatsApp

সংজ্ঞেয় পদ কাকে বলে?

উত্তর: যৌক্তিক সংজ্ঞায় যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে সংজ্ঞেয় পদ বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

সংজ্ঞেয় পদ কাকে বলে?

উদ্দীপক

'দৃশ্যকল্প-১: 'মানুষ হয় শিক্ষিত জীব।'দৃশ্যকল্প-২ : 'মানুষ হয় জীব।'দৃশ্যকল্প-৩: সংগীত হচ্ছে দুর্মূল্য কোলাহল।

Jessore · 2023

উত্তর

যৌক্তিক সংজ্ঞায় যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে সংজ্ঞেয় পদ বলে।

উত্তর

স্বকীয় নামবাচক পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না বিধায় সংজ্ঞা দেওয়া যায় না। কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম হলো স্বকীয় নামবাচক পদ। এসব বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে অন্য বিশিষ্ট ব্যক্তি বা বস্তু থেকে পৃথক করা যায় না। স্বকীয় নামবাচক পদের ক্ষেত্রে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ অর্থাৎ, পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না। যেহেতু স্বকীয় নামবাচক পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না, তাই এদের সংজ্ঞা প্রদান করা যায় না।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। আমরা জানি, কোনো পদের সংজ্ঞায় যৌক্তিক সংজ্ঞার কতিপয় নিয়ম অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার এই নিয়মগুলোর কোনো একটি1 ভঙ্গ করলেই সংজ্ঞা ভ্রান্ত হয়। উদ্দীপকের এ সংজ্ঞাটি যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করেছে। নিয়মটি হলো- "যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে: সংজ্ঞায় কোন রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না।" এ নিয়মটি লঙ্ঘন করে কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে দুটি ভ্রান্ত সংজ্ঞার । সৃষ্টি হয় যথা-১. দুর্বোধ্য সংজ্ঞা ও ২. রূপক সংজ্ঞা। সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে পরিষ্কার করা কিন্তু এরুপ ধরনের শব্দ ব্যবহার করলে পদের অর্থ সবার কাছে বোধগম্য হয় না। উদ্দীপকে সংগীত পদের সংজ্ঞায় বলা হয়েছে "সংগীত হচ্ছে দুর্মূল্য কোলাহল" এখানে দুর্মূল্য কোলাহল নামক দুর্বোধ্য শব্দ ব্যবহার করায় পদের অর্থ পরিষ্কার না হয়ে আরও দুর্বোধ্য হয়ে গেছে। এ সংজ্ঞাটি উপরিউক্ত যৌক্তিক সংজ্ঞার নিয়মটি লঙ্ঘন করেছে এবং ভ্রান্ত সংজ্ঞার সৃষ্টি হয়েছে। এ ভ্রান্ত সংজ্ঞার নাম দুর্বোধ্য সংজ্ঞা।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ 'মানুষ পদের সংজ্ঞায় অব্যাপক সংজ্ঞাজনিত অপপত্তি ঘটেছে এবং দৃশ্যকল্প-২ এ মানুষ পদের সংজ্ঞায় অতিব্যাপক সংজ্ঞাজনিত অনপপত্তি ঘটেছে। নিম্নে এদের তুলনামূলক আলোচনা করা হলো- দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এ উভয় সংজ্ঞায় যৌক্তিক সংজ্ঞার একই নিয়ম লঙ্ঘন করা হয়েছে। এ নিয়মটি হলো- "যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে; তার চেয়ে বেশিও নয়, কমও নয়।" সংজ্ঞার এ নিয়ম অনুযায়ী পদের সম্পূর্ণ জাত্যর্থ থেকে বেশি গুণের উল্লেখ করলেও সংজ্ঞা ভ্রান্ত হবে আবার কম গুণের উল্লেখ করলেও সংজ্ঞা ভ্রান্ত হবে। দৃশ্যকল্প-১ এ মানুষ পদের সংজ্ঞায় বলা হয়েছে- 'মানুষ হয় শিক্ষিত জীব।' এ সংজ্ঞায় মানুষের জাত্যর্থ থেকে অতিরিক্ত 'শিক্ষিত' গুণটি উল্লেখ করা হয়েছে। এ অতিরিক্ত গুণটি হলো মানুষের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ফলে সংজ্ঞাটি ভ্রান্ত হয়েছে। এরুপ ভ্রান্ত সংজ্ঞার নাম অব্যাপক সংজ্ঞা এবং দৃশ্যকল্প-২ এ মানুষ পদের সংজ্ঞায় বলা হয়েছে- 'মানুষ হয় জীব।' এ সংজ্ঞায় মানুষের সম্পূর্ণ জাত্যর্থ থেকে কম গুণের উল্লেখ করা হয়েছে বিধায় সমস্ত জীব শ্রেণি মানুষ জাতির অন্তর্ভুক্ত হয়ে গেছে। ফলে সংজ্ঞা ভ্রান্ত হয়েছে। এরুপ ভ্রান্ত সংজ্ঞার নাম অতিব্যাপক সংজ্ঞা। তবে উভয়ই ভ্রান্ত সংজ্ঞা হলেও এদের মধ্যে পার্থক্য আছে। যেমন অব্যাপক সংজ্ঞায় পদের সম্পূর্ণ জাত্যর্থ থেকে অতিরিক্ত গুণ বিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে উল্লেখ করা হয়। কিন্তু অতিব্যাপক সংজ্ঞায় পদের সম্পূর্ণ জাত্যর্থ থেকে কম গুণের উল্লেখ করা হয়।
HSCLogic 2nd PaperJessore 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।