উদ্দীপকের তথ্য-১ এর মাধ্যমে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে রূপক শব্দ ব্যবহার করা হয়েছে। কোনো পদের পূর্ণ জাত্যর্থের উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও স্পষ্টভাষায় প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। সংজ্ঞার মাধ্যমে একটি পদের প্রকৃত অর্থ প্রকাশ করা হয়। সেজন্য সংজ্ঞার ক্ষেত্রে কতকগুলো নিয়ম রয়েছে, যা সংজ্ঞা প্রদানে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে সংজ্ঞায় দুর্বোধ্য, দ্বার্থক, রূপক ও অপ্রাসঙ্গিক ভাষা কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। কোনো কারণে এ নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ সংজ্ঞায় রূপক বা আলঙ্কারিক ভাষা ব্যবহার করলে সংজ্ঞায় রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। উদ্দীপকের তথ্য-১ এর সংজ্ঞায় বলা হয়েছে, "পদ্য হলো কবিতা।" এখানে 'কবিতা' শব্দটি রূপক বা আলঙ্কারিক অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে সংজ্ঞায় দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। তাই উদ্দীপকের তথ্য-১ এর সংজ্ঞাটিতে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।