শেয়ারFacebookWhatsApp

সংজ্ঞার্থ পদ কাকে বলে?

উত্তর: যে পদের মাধ্যমে শুধুমাত্র সংজ্ঞা প্রদান করা হয় তাকে সংজ্ঞার্থ পদ বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

সংজ্ঞার্থ পদ কাকে বলে?

উদ্দীপক

উদাহরণ-১: ত্রিভুজ হয় তিন বাহু দ্বারা বেষ্টিত একটি সমতলক্ষেত্র। উদাহরণ-২: পাখি হয় প্রাণী।

Dinajpur · 2024

উত্তর

যে পদের মাধ্যমে শুধুমাত্র সংজ্ঞা প্রদান করা হয় তাকে সংজ্ঞার্থ পদ বলে।

উত্তর

একটি পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্টরূপে প্রকাশ করাই হচ্ছে যৌক্তিক সংজ্ঞার মূল উদ্দেশ্য। তাই যে পদের সংজ্ঞা প্রদান করতে হবে সেই পদের পূর্ণ জাত্যর্থকে সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে। কোনো পদের জাত্যর্থ গঠিত হয় আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ নিয়ে। তাই সংজ্ঞায় আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ অবশ্যই উল্লেখ করতে হবে। কিন্তু সংজ্ঞায় যদি পূর্ণ জাত্যর্থ তথা আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখের পরিবর্তে 'সংজ্ঞেয় পদের' জাত্যর্থ হিসেবে অতিরিক্ত কোনো বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ উল্লেখ করা হয় তাহলে সংজ্ঞার্থ পদের ব্যাপকতা হ্রাস পায় তাকে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি বলে।

উত্তর

উদ্দীপকের উদাহরণ-২ এ অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে সংজ্ঞার্থ পদের ব্যার্থ সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থের চেয়ে বেশি হয়েছে। যুক্তিবিদ্যায় পদের সংজ্ঞা, প্রদানের মূল উদ্দেশ্য হচ্ছে পদের অর্থকে সুস্পষ্ট বা সহজবোধ্য করে উপস্থাপন করা। এজন্য সংজ্ঞায় পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। সংজ্ঞাকে যদি যথার্থ হতে হয় তাহলে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণের পরিমাণ সমান হতে হবে বেশি বা কম হতে পারবে না। তা না হলে যদি উভয়ের ব্যক্ত্যর্থের পরিমাণ কম বা বেশি হয় তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়। উদ্দীপকে পাখির সংজ্ঞা প্রদান করতে গিয়ে পাখি হয় প্রাণী বলে সংজ্ঞা প্রদান করেছে। এখানে পাখি পদের ব্যক্তর্থের চেয়ে প্রাণী পদের ব্যস্ত্যর্থ অনেক বেশি। কেননা পাখি পদের ব্যক্ত্যর্থ জীব পদের ব্যস্তার্থের অন্তর্ভুক্ত। অথচ যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়ম অনুযায়ী সংজ্ঞায় সংজ্ঞেয় পদ ও সংজ্ঞার্থ পদের ব্যস্ত্যর্থ পরস্পর সমান হতে হবে। যদি এ নিয়ম অমান্য করে সংজ্ঞেয় পদের ব্যস্তার্থ সংজ্ঞার্থ পদের ব্যস্ত্যর্থের বেশি হয়। তাহলে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। উদ্দীপকের উদাহরণ-২ এ পাখি পদের সংজ্ঞায় প্রাণী পদের ব্যক্ত্যর্থ পাখি পদের ব্যস্ত্যর্থের চেয়ে বেশি তাই উদ্দীপকের উদাহরণ-২ এ অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকের উদাহরণ-১ এর মাধ্যমে যৌক্তিক সংক্তা এবং উদাহরণ-২ এর মাধ্যমে অতিব্যাপক সংজ্ঞা পরিলক্ষিত হয়েছে। যৌক্তিক সংজ্ঞায় একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে 1 স্পষ্টভাবে প্রকাশ করা হয়। সংজ্ঞার মাধ্যমে একটি পদের প্রকৃত অর্থ প্রকাশিত হয়। যৌক্তিক সংজ্ঞার সুনির্দিষ্ট কতকগুলো নিয়ম রয়েছে, যা কোনো পদের সংজ্ঞা প্রদানের জন্য আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। উদ্দীপকের উদাহরণ-১ এ 'ত্রিভুজ হয় তিনবাবু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র' সংজ্ঞাটিতে ত্রিভুজ পদের সঠিক সংজ্ঞা প্রদান করা হয়েছে। অর্থাৎ ত্রিভুজের সংজ্ঞা প্রদান প্রক্রিয়ায় যৌক্তিক সংজ্ঞার কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি যার ফলে তাতে কোনো অনুপপত্তিও ঘটেনি। অপরদিকে, উদাহরণ-২ এর মাধ্যমে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। কেননা সংজ্ঞাটিতে যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়ম অনুযায়ী সংজ্ঞায় সংজ্ঞেয় পদ ও সংজ্ঞাটি পদের ব্যার্থ সমান হতে হবে। যদি এ নিয়ম অমান্য করে সংজেয় পদের ব্যক্তার্থ সংজ্ঞার্থ পদের ব্যস্তার্থের চেয়ে বেশি হয় তাহলে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। উদ্দীপকের উদাহরণ-২ এ 'পাখি হয় প্রাণী'- সংজ্ঞাটিতে প্রাণী পদের ব্যক্ত্যর্থ পাখি পদের ব্যক্ত্যর্থের চেয়ে অনেক বেশি তাই এতে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক সংজ্ঞার আলোকে বিশ্লেষণ করলে উদ্দীপকের উদাহরণ-১ এর মাধ্যমে সঠিক যৌক্তিক সংজ্ঞা নির্দেশিত হয়েছে এবং এখানে যৌক্তিক সংজ্ঞার সকল নিয়ম অনুসরণ করা হয়েছে। তাই এখানে কোনো প্রকার অনুপপত্তি ঘটেনি। কিন্তু উদাহরণ-২ এর মাধ্যমে যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটেছে ফলে তা সঠিক যৌক্তিক সংজ্ঞা নয়। এখানে যৌক্তিক সংজ্ঞার পাম নিয়ম লঙ্ঘন করার ফলে অতিব্যাপক সংজ্ঞা ! অনুপপত্তি ঘটেছে।
HSCLogic 2nd PaperDinajpur 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।