উদ্দীপকে তথ্য-১ ও তথ্য-৩ এর পার্থক্য পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে তথ্য-১ এ যৌক্তিক সংজ্ঞা এবং তথ্য-৩ এ বর্ণনা উল্লেখ আছে। এ দুটির পার্থক্য পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো-১.যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ জাত্যর্থকে উল্লেখ করা হয়। অন্যদিকে, বর্ণনায় কখনো উপলক্ষণ, কখনও অবান্তর লক্ষণ, আবার কখনো জাত্যর্থের অংশবিশেষের সাথে এগুলোকে মিশিয়ে উল্লেখ করা হয়।২.সংজ্ঞা নিয়মকানুনের ওপর নির্ভরশীল। একটি পদের মাত্র একটিই সংজ্ঞা হয়। কিন্তু বর্ণনার কোনো ধরাবাধা নিয়মকানুন নেই। এটা বর্ণনাকারীর মনোভাব ও প্রকাশের ক্ষমতার উপর নির্ভর করে। কাজেই বর্ণনা বিভিন্ন লোকের কাছে বিভিন্ন প্রকারের হতে পারে। ৩.সংজ্ঞার পদের সাধারণ ও আবশ্যকীয় গুণ উল্লেখ করায় মূল্য সবসময়ই সমান। কিন্তু বর্ণনার মূল্য সবসময় সমান নয়। বিবৃত গুণগুলো যত বেশি 'পুরুত্বপূর্ণ হয়, বর্ণনা ততবেশি মূল্যবান হয়। ৪.কেবলমাত্র জাতিবাচক পদের সংজ্ঞা দান সম্ভব। বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর কোনো সংজ্ঞা হয় না। কিন্তু বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর মধ্যে যে বিশেষ বিশেষ গুণ বর্তমান থাকে সেগুলো কেবল বর্ণনার মাধ্যমেই প্রকাশ করা যায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তথ্য-১ ও তথ্য-৩ এর পার্থক্য পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর