দৃশ্যপট-১-এ যৌক্তিক সংজ্ঞার কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-১-এ যৌক্তিক সংজ্ঞায় চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। ব্যাখ্যা করা হলো- উদ্দীপকের দৃশ্যপট-১ এ সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞায় কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্র পদটির পূর্ণ জাত্যর্থকে উল্লেখ করতে হয়। জাত্যর্থের কম বা বেশি উল্লেখ করা যাবে না। কেননা সংজ্ঞার মাধ্যমে কোনো একটি পদের প্রকৃত রূপ জানা যায়। যৌক্তিক সংজ্ঞার নির্দিষ্ট কিছু নিয়ম আছে। কোনো পদের সংজ্ঞা প্রদানের জন্য ঐ নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় পদটির সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। কোনো পদের সংজ্ঞায় যদি পদটির সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞেয় পদটি স্পষ্ট হয় না। এক্ষেত্রে সংশ্লিষ্ট পদকে সমার্থক শব্দ ব্যবহার করে এটি ভিন্নভাবে প্রকাশ করা হয়। তাই যৌক্তিক সংজ্ঞায় কোনো পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে চক্রক সংজ্ঞা অনুপপত্তি বলে। তেমনি দৃশ্যপট-১-এ 'সংগীত' পদের সংজ্ঞায় 'সংগীত হয় গীত' বলে অভিহিত করা হয়েছে। যার ফলে এখানে সংগীত পদের সমার্থক শব্দ ব্যবহার করেছে। এতে সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। তাই বলা যায় যে দৃশ্যপট-১-এ যৌক্তিক সংজ্ঞার চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-১-এ যৌক্তিক সংজ্ঞার কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর