যৌক্তিক সংজ্ঞার নিয়মের আলোকে চিত্র-১ ও চিত্র-২ এর পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে চিত্র-১ এ উদ্ভিদকে শাখা, পাতা ও মূলে ভাগ করার কারণে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে এবং চিত্র-২ ত্রিভুজ নামক একটি জাতিবাচক পদকে যৌক্তিক বিভাগের নিয়ম অনুযায়ী তার অন্তর্গত বিভিন্ন উপজাতিতে ভাগ করার কারণে যৌক্তিক বিভাগ সম্ভব হয়েছে। নিম্নে এ দুটির পার্থক্য বিশ্লেষণ করা হলো-চিত্র-১ যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে উদ্ভিদকে তার অঙ্গের মধ্যে ভাগ করার কারণে বিভাগ ভ্রান্তজনিত অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। অপরদিকে, চিত্র-২ যৌক্তিক বিভাগের সকল নিয়ম অনুসরণ করার কারণে বিভাগ সঠিক হয়েছে। চিত্র-১ এ উদ্ভিদকে শাখা, পাতা ও মূলে ভাগ করার মাধ্যমে বিভাগের সূত্র হিসেবে একাধিক সূত্র গ্রহণ করা হয়েছে। অপরদিকে, চিত্র-২ এ ত্রিভুজকে তার অন্তর্গত সমবাহু, বিষমবাহ ও সমদ্বিবাহু উপজাতিতে ভাগ করার ক্ষেত্রে একটিমাত্র নীতি বা সূত্রের আলোকে করা হয়েছে আর তা হলো বাহু। চিত্র-১ এ যেহেতু উদ্ভিদকে অঙ্গ-প্রতঙ্গের মধ্যে ভাগ করা হয়েছে তাই এখানে উপজাতির প্রশ্ন আসে না। কিন্তু চিত্র-২ এ ত্রিভুজকে তার অন্তর্গত উপজাতিতে ভাগ করেছে এবং বিভক্ত জাতি ও বিভাজ্য উপজাতির ব্যক্ত্যর্থ সমান হয়েছে। চিত্র-১ একটি ত্রুটিপূর্ণ বিভাগ প্রক্রিয়া। কিন্তু চিত্র-২ একটি ত্রুটিহীন বিভাগ প্রক্রিয়া।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যৌক্তিক সংজ্ঞার নিয়মের আলোকে চিত্র-১ ও চিত্র-২ এর পার্থক্য বিশ্লেষণ…
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর