উদ্দীপকে তথ্য-২ কোন ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে তথ্য-২ এ 'মানুষ' পদের সংজ্ঞায় 'অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি' ঘটেছে।যৌক্তিক সংজ্ঞার একটি নিয়মে উল্লেখ আছে "যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে; তার চেয়ে বেশিও নয়, কমও নয়।" যৌক্তিক সংজ্ঞার এই নিয়মের অর্থ অনুযায়ী পদের সম্পূর্ণ জাত্যর্থ থেকে বেশি গুণের উল্লেখ করলেও সংজ্ঞা ভ্রান্ত হবে আবার কম গুণের উল্লেখ করলেও সংজ্ঞা ভ্রান্ত হবে। যদি এই নিয়ম ভঙ্গ করে পদের জাত্যর্থ থেকে অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় এবং সেই অতিরিক্ত গুণটি যদি পদের 'বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ' হয় তাহলে সংজ্ঞা ভ্রান্ত হয়। আর এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম অব্যাপক সংজ্ঞা। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ 'মানুষ' পদের সংজ্ঞায় বলা হয়েছে- 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন সৌন্দর্য প্রিয় প্রাণী" কিন্তু আমরা জানি, মানুষ পদের যৌক্তিক সংজ্ঞা "মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী।" দৃশ্যকল্প-২ এর সংজ্ঞায় মানুষের জাত্যর্থ থেকে অতিরিক্ত 'সৌন্দর্য প্রিয়' গুণটি উল্লেখ করা হয়েছে এবং এই অতিরিক্ত গুণটি মানুষের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ফলে সংজ্ঞাটি উপরিল্লিখিত নিয়ম লঙ্ঘন করে ত্রুটিপূর্ণ হয়েছে। এরুপ ত্রুটিপূর্ণ সংজ্ঞার নাম অব্যাপক সংজ্ঞা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তথ্য-২ কোন ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর