দৃশ্যপট-২-এ দাগকৃত শব্দগুলোতে যৌক্তিক সংজ্ঞার কোন বিষয়টির ইঙ্গিত রয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যপট-২-এ দাগকৃত শব্দগুলো যেমন- সুখ-দুঃখ, সৃষ্টিকর্তা, অসুস্থ শব্দগুলোতে যৌক্তিক সংজ্ঞায় সীমাবদ্ধতা বিষয়টির ইঙ্গিত রয়েছে।বিশ্লেষণ করা হলো-কোনো পদের অর্থকে সুস্পষ্ট বা সুনির্দিষ্টভাবে উপস্থাপন করার জন্য সংজ্ঞা প্রদান করা হয়। এজন্য সংজ্ঞাকে আরও গ্রহণযোগ্য করার জন্য সংজ্ঞেয় পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা হয়। যৌক্তিক সংজ্ঞায় একটি পূর্ণ জাত্যর্থের উল্লেখের মাধ্যমে পদটিকে। স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। যৌক্তিক সংজ্ঞায় সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। কোনো পদের যৌক্তিক সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে ঐ নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। কিন্তু এমন অনেক - পদ আছে যেগুলোর ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার নিয়মগুলো প্রয়োগ করা - যায় না। যেখানে যৌক্তিক সংজ্ঞার নিয়মগুলো প্রয়োগ করা যায় না, সেখানে সংজ্ঞার সীমাবদ্ধতা ঘটে। তেমনি দৃশ্যপট-২-এ দাগকৃত 'সুখ-দুঃখ,সৃষ্টিকর্তা,অসুস্থ শব্দগুলো মৌলিক। যৌক্তিক সংজ্ঞার নিয়মানুযায়ী মৌলিক মানসিক প্রক্রিয়ার কোনো সংজ্ঞা দেওয়া যায় না।তাই বলা যায় শব্দগুলোতে যৌক্তিক সংজ্ঞায় সীমাবদ্ধতা বিষয়টির ইঙ্গিত রয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-২-এ দাগকৃত শব্দগুলোতে যৌক্তিক সংজ্ঞার কোন বিষয়টির ইঙ্গিত রয়…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর