দৃশ্যপট-১-এ যৌক্তিক সংজ্ঞার কোন নিয়ম লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-১-এ যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয়েছে। কেননা এখানে সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞার নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে।নিচে তা ব্যাখ্যা করা হলো-কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞায় সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যা কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞায় নঞর্থক বা নেতিবাচক ভাষা ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞার এ নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ কোনো পদের সংজ্ঞার নঞর্থক বা নেতিবাচক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যাকে যৌক্তিক সংজ্ঞায় নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি বলে।তেমনি উদ্দীপকের দৃশ্যপট-১-এ 'একতা' পদের সংজ্ঞায় 'একতা হলো বিভেদের অনুপস্থিতি বলে সংজ্ঞা প্রদান করা হয়েছে। অর্থাৎ এখানে যৌক্তিক। সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন করে নঞর্থক ভাষা ব্যবহার করে সংজ্ঞা প্রদান করা হয়েছে। তাই বলা যায় উদ্দীপকের দৃশ্যপট-১-এ নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-১-এ যৌক্তিক সংজ্ঞার কোন নিয়ম লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর