দৃশ্যকল্প-১ এ কোন ধরনের সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ 'মানুষ' পদের সংজ্ঞায় মানুষের সমার্থক 'মানবসন্তান' শব্দ ব্যবহার করায় চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক সংজ্ঞার একটি নিয়মে উল্লেখ আছে "যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ বা তার প্রতিশব্দ সংজ্ঞায় ব্যবহার করা চলবে না।" সংজ্ঞায় যদি সেই পদ বা তার প্রতিশব্দ ব্যবহার করা হয় তাহলে চক্রক। সংজ্ঞা অনুপপত্তি ঘটবে। সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অন্তর্নিহিত তথ্য উদঘাটন করে সেটার অর্থকে সুস্পষ্ট করা। কিন্তু সংজ্ঞায় যদি পদের প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা হয় তাহলে অর্থ কোনোভাবেই সুস্পষ্ট হয় না বরং পদের অর্থ একই বৃত্তে ঘূরপাক খায়। উদ্দীপকে 'মানুষ' পদের সংজ্ঞায় বলা হয়েছে 'মানুষ হয় মানবসন্তান'। এখানে মানুষ পদের প্রতিশব্দ বা সমার্থক শব্দ 'মানবসন্তান' ব্যবহার করা হয়েছে। ফলে মানুষ পদের জাত্যর্থ বা অন্তর্নিহিত গুণ প্রকাশিত না হয়ে একই শব্দের পুনরাবৃত্তি হয়েছে। যার ফলে উপরিল্লিখিত সংজ্ঞার নিয়মটি লঙ্ঘন হয়েছে এবং চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর