লিপন-এর উক্তিটি যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মকে লঙ্ঘন করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে লিপন-এর উক্তিটি 'সিংহ হলো পশুরাজ' যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মকে লঙ্ঘন করেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি হলো- যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে; সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা চলবে না। সংজ্ঞার এ নিয়মটি লঙ্ঘন করে কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহারকরলে সংজ্ঞা ভ্রান্ত হয়। নিয়মটি লঙ্ঘন করে কোনো রূপক ভাষা ব্যবহার করলে রূপক সংজ্ঞা অনুপপত্তি এবং দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে 'দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি' ঘটে। সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে পরিষ্কার করা কিন্তু এরূপ ধরনের শব্দ ব্যবহার করলে পদের অর্থ সবার কাছে বোধগম্য হয় না।তেমনি উদ্দীপকে সিংহ-এর সংজ্ঞায় বলা হয়েছে- "সিংহ হলো পশুরাজ" এখানে পশুরাজ নামক রূপক শব্দ ব্যবহার করায় পদের অর্থ পরিষ্কার, না হয়ে অস্পষ্ট থেকে গেছে। এরূপ সংজ্ঞাটি উপরিল্লিখিত নিয়মটি । লঙ্ঘন করেছে। ফলে সংজ্ঞাটি ভ্রান্ত হয়েছে এবং এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম রূপক সংজ্ঞা অনুপপত্তি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
লিপন-এর উক্তিটি যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মকে লঙ্ঘন করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর