দৃশ্যকল্প-৩ এ কোন ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। আমরা জানি, কোনো পদের সংজ্ঞায় যৌক্তিক সংজ্ঞার কতিপয় নিয়ম অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার এই নিয়মগুলোর কোনো একটি1 ভঙ্গ করলেই সংজ্ঞা ভ্রান্ত হয়। উদ্দীপকের এ সংজ্ঞাটি যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করেছে। নিয়মটি হলো- "যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে: সংজ্ঞায় কোন রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না।" এ নিয়মটি লঙ্ঘন করে কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে দুটি ভ্রান্ত সংজ্ঞার । সৃষ্টি হয় যথা-১. দুর্বোধ্য সংজ্ঞা ও ২. রূপক সংজ্ঞা। সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে পরিষ্কার করা কিন্তু এরুপ ধরনের শব্দ ব্যবহার করলে পদের অর্থ সবার কাছে বোধগম্য হয় না। উদ্দীপকে সংগীত পদের সংজ্ঞায় বলা হয়েছে "সংগীত হচ্ছে দুর্মূল্য কোলাহল" এখানে দুর্মূল্য কোলাহল নামক দুর্বোধ্য শব্দ ব্যবহার করায় পদের অর্থ পরিষ্কার না হয়ে আরও দুর্বোধ্য হয়ে গেছে। এ সংজ্ঞাটি উপরিউক্ত যৌক্তিক সংজ্ঞার নিয়মটি লঙ্ঘন করেছে এবং ভ্রান্ত সংজ্ঞার সৃষ্টি হয়েছে। এ ভ্রান্ত সংজ্ঞার নাম দুর্বোধ্য সংজ্ঞা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-৩ এ কোন ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর