শেয়ারFacebookWhatsApp

দৃষ্টান্ত-২ এর সংজ্ঞাটিকে মূল্যায়ন কর।

উত্তর: দৃষ্টান্ত-২ এর সংজ্ঞাটি যথার্থ নয়। কেননা এখানে যৌক্তিক সংজ্ঞার নিয়ম অমান্য করে সংজ্ঞায় দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে। নিচে তা মূল্যায়ন করা হলো-যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করে পদটিকে সংজ্ঞায়িত করা হয়। এর মাধ্যমে আমরা একটি পদের প্রকৃত অর্থ জানতে পারি। কোনো পদের সংজ্ঞা দিতে হলে কতকগুলো নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যেগুলোকে যৌক্তিক সংজ্ঞার নিয়ম বলা হয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞায় এ নিয়ম অমান্য করে কোনো পদে দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞায় এ ত্রুটিকে দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি বলে।তেমনি দৃষ্টান্ত-২ এর সংজ্ঞায় বলা হয়েছে, 'শিক্ষক হয় শিক্ষাদানকারী পরোপকারী বুদ্ধিমান জীব।' এখানে 'শিক্ষক' পদের সংজ্ঞায় দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে। যার ফলে দৃষ্টান্ত-২ এর সংজ্ঞায় যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অমান্য করে দুর্বোধ্য ভাষা ব্যবহার করায় দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। দৃষ্টান্ত-২ এর 'শিক্ষক' পদের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তাতে সহজ ও বোধগম্য ভাষার পরিবর্তে দুর্বোধ্য ভাষা ব্যবহার করায় সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়েছে। তাই বলা যায় যে, উল্লেখিত সংজ্ঞাটিতে দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে, যা যথার্থ নয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃষ্টান্ত-২ এর সংজ্ঞাটিকে মূল্যায়ন কর।

উদ্দীপক

দৃষ্টান্ত-১: কেঁচো হয় কৃষকের লাঙল।দৃষ্টান্ত-২: শিক্ষক হয় শিক্ষাদানকারী পরোপকারী বৃদ্ধিমান জীবন।

Sylhet · 2023

উত্তর

যৌক্তিক সংজ্ঞায় যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে সংজ্ঞেয় পদ বলে।

উত্তর

যৌক্তিক সংজ্ঞা প্রদানের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুযায়ী সংজ্ঞায় কোনো পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। এ নিয়ম লঙ্ঘন করে যদি সংজ্ঞায় কোনো পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা হয় তখন চক্রক সংজ্ঞা বা চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটে।

উত্তর

দৃষ্টান্ত-১ এর সংজ্ঞাটিতে যৌক্তিক সংজ্ঞায় চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যা কোনো পদের সংজ্ঞা প্রদানের জন্য আবশ্যিকভাবে কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যা কোনো পদের সংজ্ঞা প্রদানের জন্য আবশ্যিকভাবেঅনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞেয় সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। যৌক্তিক সংজ্ঞায় এ নিয়ম অমান্য করলে অর্থাৎ সংজ্ঞায় উক্ত পদের প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। তেমনি উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ কেঁচো পদের সংজ্ঞায় 'কেঁচো হয় কৃষকের লাঙল' বলে অভিহিত করায় সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়েছে। অর্থাৎ কেঁচো এবং কৃষকের লাঙল শব্দ দুটি সমান অর্থ বহন করে, যা সংজ্ঞার তৃতীয় নিয়ম অমান্য করে।তাই বলা যায় যে, সমার্থক শব্দ ব্যবহার করায় সংজ্ঞাটিতে চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে, যা যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম বিরোধী।

উত্তর

দৃষ্টান্ত-২ এর সংজ্ঞাটি যথার্থ নয়। কেননা এখানে যৌক্তিক সংজ্ঞার নিয়ম অমান্য করে সংজ্ঞায় দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে। নিচে তা মূল্যায়ন করা হলো-যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করে পদটিকে সংজ্ঞায়িত করা হয়। এর মাধ্যমে আমরা একটি পদের প্রকৃত অর্থ জানতে পারি। কোনো পদের সংজ্ঞা দিতে হলে কতকগুলো নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যেগুলোকে যৌক্তিক সংজ্ঞার নিয়ম বলা হয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞায় এ নিয়ম অমান্য করে কোনো পদে দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞায় এ ত্রুটিকে দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি বলে।তেমনি দৃষ্টান্ত-২ এর সংজ্ঞায় বলা হয়েছে, 'শিক্ষক হয় শিক্ষাদানকারী পরোপকারী বুদ্ধিমান জীব।' এখানে 'শিক্ষক' পদের সংজ্ঞায় দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে। যার ফলে দৃষ্টান্ত-২ এর সংজ্ঞায় যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অমান্য করে দুর্বোধ্য ভাষা ব্যবহার করায় দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। দৃষ্টান্ত-২ এর 'শিক্ষক' পদের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তাতে সহজ ও বোধগম্য ভাষার পরিবর্তে দুর্বোধ্য ভাষা ব্যবহার করায় সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়েছে। তাই বলা যায় যে, উল্লেখিত সংজ্ঞাটিতে দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে, যা যথার্থ নয়।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

দৃষ্টান্ত-২ এর সংজ্ঞাটিকে মূল্যায়ন কর। | Prosthuti