পাঠ্যবইয়ের আলোকে দৃষ্টান্ত-২ এবং ৩ এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ দেখাও।
উত্তর: পাঠ্যবইয়ের আলোকে 'দৃষ্টান্ত-২'-এর মাধ্যমে সংজ্ঞা এবং 'দৃষ্টান্ত- ৩'-এর মাধ্যমে বর্ণনা নির্দেশিত হয়েছে। আর এই দুটি বিষয়ের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করাকে সংজ্ঞা বলে। 'দৃষ্টান্ত-২'-এ 'মানুষ' পদ সম্পর্কে 'মানুষ হয় বুদ্ধিমান জীব'- এমন বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এখানে 'মানুষ' পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে। তাই 'দৃষ্টান্ত-২' এর মাধ্যমে যৌক্তিক সংজ্ঞা নির্দেশিত হয়েছে। যৌক্তিক সংজ্ঞা নির্দিষ্ট নিয়ম নির্ভর এবং সুনির্দিষ্ট। সংজ্ঞায় একটি পদের প্রকৃত অর্থ প্রকাশিত হয়। এর ফলে আমরা পদটির প্রকৃত রূপ জানতে পারি। সংজ্ঞার ক্ষেত্রে সংজ্ঞেয় পদ ও সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ পরস্পর সমান হয়। সংজ্ঞা একটি বৈজ্ঞানিক বিষয়। তবে সকল পদের সংজ্ঞা দেওয়া যায় না। কেননা সকল ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার নিয়ম প্রয়োগ করা যায়না। তাই বর্ণনার চেয়ে সংজ্ঞার পরিধি সীমিত। অপরপক্ষে, কোনো একটি পদের আংশিক জাত্যর্থ বা বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করে প্রকাশ করাকে বর্ণনা বলে। উদ্দীপকের 'দৃষ্টান্ত-৩'-এ 'মানুষ' পদ সম্পর্কে 'মানুষ হয় বিবেকবান ও সৃষ্টিশীল' এমন বক্তব্য প্রদান করা হয়েছে। এখানে মানুষ পদের পূর্ণ জাত্যর্থের পরিবর্তে বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করে উপস্থাপন করা হয়েছে বিধায় বর্ণনা প্রকাশিত হয়েছে। বর্ণনার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। তাই বর্ণনায় সদর্থক বা নঞর্থক যে কোনো ভাষা ব্যবহার করা যায়। কোনো একটি পদের বিভিন্ন রকম বর্ণনা হতে পারে। বর্ণনা তাই বৈজ্ঞানিক মূল্যে মূল্যবান নয়। সকল পদের সংজ্ঞা দেওয়া যায় না কিন্তু বর্ণনা দেওয়া যায়। এদিক থেকে বর্ণনার পরিধি সংজ্ঞার চেয়ে ব্যাপক। পরিশেষে বলা যায়, যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা দুটি ভিন্ন বিষয়। যার দৃষ্টান্ত উদ্দীপকের দৃষ্টান্ত ২ ও ৩ এ পরিলক্ষিত হয়। এ কারণে উদ্দীপকের এ - দু'টি দৃষ্টান্ত একটি থেকে অন্যটি আলাদা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
পাঠ্যবইয়ের আলোকে দৃষ্টান্ত-২ এবং ৩ এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ দেখাও।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর