উদ্দীপকে 'বিড়াল'-এর সংজ্ঞায়ন যে অনুপপত্তি দোষে দুষ্ট পাঠ্যবইয়ের আলোকে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'বিড়াল'-এর সংজ্ঞায়ন 'অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি' দোষে দুষ্ট।নিচে পাঠ্যবইয়ের আলোকে তা বিশ্লেষণ করা হলো-যৌক্তিক সংজ্ঞার একটি নিয়মে উল্লেখ আছে- যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে; তার চেয়ে বেশিও নয়, কমও নয়। কোনো পদের সংজ্ঞায় এ নিয়মটি লঙ্ঘন করে যদি প্রকৃত জাত্যর্থ থেকে অতিরিক্ত গুণের উল্লেখ করা হয় এবং সেই অতিরিক্ত গুণটি যদি পদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে। এরুপ সংজ্ঞাকে অব্যাপক সংজ্ঞা বলে। অব্যাপক সংজ্ঞায় প্রকৃত জাত্যর্থ থেকে অতিরিক্ত গুণের উল্লেখ করা হয়।তেম উদ্দীপকে 'বিড়াল'-এর সংজ্ঞায় বলা হয়েছে- 'বিড়াল হয় কালো রংবিশিষ্ট একটি জীব।' বিড়ালের এ সংজ্ঞায়নে বিড়ালের প্রকৃত জাত্যর্থ থেকে অতিরিক্ত গুণ 'কালো রং' ব্যবহার করা হয়েছে।যা সংজ্ঞাটিকে ভ্রান্ত করেছে। আর এ অতিরিক্ত 'কালো রং' টি হলো বিড়ালের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাই বলা যায় যে, 'বিড়াল'-এর সংজ্ঞায়ন 'অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি' দোষে দুষ্ট।নি
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'বিড়াল'-এর সংজ্ঞায়ন যে অনুপপত্তি দোষে দুষ্ট পাঠ্যবইয়ের আলো…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর