দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? নিয়মসহ ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ গাছ এর সংজ্ঞায় গাছ হয় উদ্ভিদ বলায় চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। নিচে নিয়মসহ তা ব্যাখ্যা করা হলো-যৌক্তিক সংজ্ঞার একটি নিয়মে উল্লেখ আছে- যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ বা তার প্রতিশব্দ সংজ্ঞায় ব্যবহার করা চলবে না।এ নিয়মটি লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় যদি সেই পদ বা তার প্রতিশব্দ ব্যবহার করা হয়, তাহলে চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটবে। সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অন্তর্নিহিত তথ্য উদঘাটন করে সেই অর্থকে সুস্পষ্ট করা। কিন্তু সংজ্ঞায় যদি পদের প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা হয় তাহলে অর্থ কোনোভাবেই সুস্পষ্ট হয় না বরং পদের অর্থ একই বৃত্তে ঘুরপাক খায়। তেমনি উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ গাছ এর সংজ্ঞায় বলা হয়েছে- গাছ হয় উদ্ভিদ। এ সংজ্ঞায়নে গাছ-এর প্রতিশব্দ বা সমার্থক শব্দ 'উদ্ভিদ' ব্যবহার করা হয়েছে যার ফলে অর্থ সুস্পষ্ট হয়নি। তাই বলা যায় যে, উদ্দীপকের দৃশ্যকল্প-১ গাছ এর সংজ্ঞায় গাছ হয় উদ্ভিদ বলায় চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? নিয়মসহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর