দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি (Fallacy of Negative Definition) ঘটেছে। আমরা জানি, যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুসারে কোনো পদের- 'সংজ্ঞায় সর্বদা সদর্থক ভাষা ব্যবহার করতে হবে। নঞর্থক ভাষা ব্যবহার করা যাবে না।' এ নিয়ম লঙ্ঘন করলে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন- 'আনন্দ হচ্ছে বেদনার অভাব'- এখানে আনন্দের সংজ্ঞা দিতে গিয়ে 'বেদনার অভাব' নামক নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। ফলে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। দৃশ্যকল্প-১ এ আঁধারের সংজ্ঞায় বলা হয়েছে- 'আঁধার হলো আলোর অভাব'। অর্থাৎ এখানে আঁধারের সংজ্ঞা দিতে গিয়ে 'আলোর অভাব' নামক নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। এ কারণে দৃশ্যকল্প-১ এ নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর