তথ্য-৩-এ যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তথ্য-৩ এ যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। ব্যাখ্যা করা হলো-কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও বোধগম্যভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক - সংজ্ঞার নির্দিষ্ট কতকগুলো নিয়ম রয়েছে যেগুলো কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞার এ নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এ ত্রুটিকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বলে। তেমনি উদ্দীপকের তথ্য-৩ এ মানুষ পদের সংজ্ঞায় 'মানুষ হয় সৃষ্টির মুকুট' এরূপ সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে 'সৃষ্টির মুকুট' রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। তাই বলা যায় , এখানে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তথ্য-৩-এ যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর