দৃষ্টান্ত-১ এর সংজ্ঞাটিতে সংঘটিত অনুপপত্তি নির্ণয় করো।
উত্তর: জাউদ্দীপকের 'দৃষ্টান্ত-১' এর সংজ্ঞাটিতে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। সংজ্ঞায় একটি পদের জাত্যর্থ উপস্থাপন করা হয়। কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ ও বোধগম্যভাবে উত্থাপন করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম. রয়েছে যেগুলো কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুযায়ী সংজ্ঞায় একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, পূর্ণ জাত্যর্থের কম বা বেশি উল্লেখ করা যাবে না। যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় পূর্ণ জাত্যর্থের কম উল্লেখ করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে অতিব্যপক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের 'দৃষ্টান্ত-১'-এ 'চিকিৎসক' পদের সংজ্ঞায়- 'চিকিৎসক হয় বুদ্ধিমান জীব'- এমন সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে চিকিৎসক পদের সংজ্ঞায় জাত্যর্থের চেয়ে কম জাত্যর্থ উল্লেখ করা হয়েছে বিধায় অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এর সংজ্ঞাটিতে সংঘটিত অনুপপত্তি নির্ণয় করো।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর